× Banner
সর্বশেষ
নিখোঁজের ৭ দিন পর অক্ষত রাকিব; ঝিকরগাছা থানার এসআই পলাশের দক্ষতায় হাসল মা শিশু নির্যাতন রোধে জাতীয় নিরাপত্তা টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদীয় দলের সভায় বিএনপি বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাৎ বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়কের পিতার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শোক প্রকাশ দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়ে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত

এবছরেই ভূরুঙ্গামারীতে বর্ডারহাট চালু করার ঘোষনা -বাণিজ্যমন্ত্রীর

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, এ বছরেই ভূরুঙ্গামারীতে বর্ডারহাট চালু করা হবে। বাণিজ্যের গুরুত্ব বিবেচনা করে এখানে সোনাহাট স্থল বন্দর চালু করা হয়েছে, এর উন্নয়নের কাজ করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হচ্ছে।

 মন্ত্রী আজ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ‘এসো মিলি প্রাণে প্রাণে’ এ স্লোগানকে কন্ঠে ধারণ করে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব শুরু হয়।

 বাণিজ্যমন্ত্রী বলেন, কুড়িগ্রামে এখন আর মঙ্গা নেই। সরকার ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়কে সরকারি করেছে। এখানে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে। এতে ছেলে-মেয়েদের উচ্চশিক্ষার পথ সুগম হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অঞ্চলের উন্নয়নের জন্য আন্তরিক, ইতোমধ্যে বেশ কিছু কর্মসূচি হাতে নেয়া হয়েছে। উন্নয়নের জন্য এ অঞ্চলের মানুষকেও এগিয়ে আসতে হবে। কুড়িগ্রামের উন্নয়নের জন্য সরকার প্রয়োজনীয় সব কিছুই করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার এবং ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যারয়ের শতবর্ষ পূর্তি উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রফেসর (অব.) মোঃ মোজাম্মেল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পষিদের চেয়ারম্যান মোঃ জাফর আলী, জেলা প্রশাসক সুলতানা পারভীন, জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান ও ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী।


এ ক্যটাগরির আরো খবর..