× Banner
সর্বশেষ
গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার

ডেস্ক

বরিশাল সিটি করপোরেশনে নির্বাচিত হলেন যারা

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
বরিশাল সিটি করপোরেশনে নির্বাচিত

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফলাফলে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। আর নির্বাচিত কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করেছেন রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

সোমবার (১২ জুন) রাতে বরিশাল নগরের বান্দরোডস্থ জেলা শিল্পকলা মিলনায়তনে ফলাফল ঘোষণা করা হয়।

সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবীর কর্তৃক ঘোষিত ফলাফল অনুযায়ী, ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রতীকের মেয়রপ্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী থেকে দ্বিগুণ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। যেখানে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ৩৩ হাজার ৮২৮ ভোট পেয়েছেন, সেখানে দ্বিগুণের বেশি ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়েছেন নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।

নির্বাচনে অংশ নেওয়া সাতজন মেয়রপ্রার্থীর ফলাফল ঘোষণা শেষে রাত ১০টার পর থেকে বিভিন্ন ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরদের ফলাফল ঘোষণা করা হয়।

যেখানে ১১৮ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে ৩০ জন ও ৪২ জন সংরক্ষিত আসনের ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে ১০ জনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী, ১ নম্বর ওয়ার্ডে মো. আউয়াল মোল্লা, ২ নম্বর ওয়ার্ডে মো. মুন্না হাওলাদার, ৩ নম্বর ওয়ার্ডে সৈয়দ হাবিবুর রহমান ফারুক, ৪ নম্বর ওয়ার্ডে সৈয়দ শামসুদ্দোহা আবিদ, ৫ নম্বর ওয়ার্ডে মো. কেফায়েত হোসেন রনি, ৬ নম্বর ওয়ার্ডে খান মোহাম্মদ জামাল হোসেন, ৭ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম খোকন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ৮ নম্বর ওয়ার্ডে মো. সেলিম হাওলাদার, ৯ নম্বর ওয়ার্ডে সৈয়দ হুমায়ুন কবির লিংকু, ১০ নম্বর ওয়ার্ডে মো. জয়নাল আবেদিন হাওলাদার, ১১ নম্বর ওয়ার্ডে মজিবর রহমান, ১২ নম্বর ওয়ার্ডে মো. আনোয়ার হোসেন রয়েল, ১৩ নম্বর ওয়ার্ডে মো. মেহেদী পারভেজ খান, ১৪ নম্বর ওয়ার্ডে মো. শাকিল হোসেন (পলাশ), ১৫ নম্বর ওয়ার্ডে মো. সামজিদুল কবির বাবু, ১৬ নম্বর ওয়ার্ডে সাহিন সিকদার, ১৭ নম্বর ওয়ার্ডে মো. আকতার উজ্জামান গাজী হিরু, ১৮ মো. জিয়াউল হক, ১৯ নম্বর ওয়ার্ডে গাজী নঈমুল হোসেন লিটু, ২০ নম্বর ওয়ার্ডের জিয়াউর রহমান, ২১ নম্বর ওয়ার্ডে শেখ সাঈদ আহমেদ মান্না, ২২ নম্বর ওয়ার্ডে আনিছুর রহমান দুলাল, ২৩ নম্বর ওয়ার্ডে এনামুল হক বাহার, ২৪ নম্বর ওয়ার্ডে মো. ফিরোজ আহমেদ, ২৫ নম্বর ওয়ার্ডে সুলতান মাহমুদ, ২৬ নম্বর ওয়ার্ডে মো. হুমায়ূন কবির, ২৭ নম্বর ওয়ার্ডের মো. মনিরুজ্জামান তালুকদার, ২৮ নম্বর ওয়ার্ডে মো. হুমায়ুন কবির, ২৯ নম্বর ওয়ার্ডে মো. ইমরান মোল্লা ও ৩০ নম্বর ওয়ার্ডে মো. খায়রুল মামুন বিজয়ী হয়েছেন।

অপরদিকে সাধারণ আসনের প্রতি তিন ওয়ার্ড মিলিয়ে সংরক্ষিত নারী আসনের ১০ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। যার মধ্যে ১ নম্বর সংরক্ষিত আসনে ডালিয়া পারভিন, ২ নম্বর সংরক্ষিত আসনে আলমতাজ বেগম, ৩ নম্বর সংরক্ষিত আসনে কোহিনুর বেগম, ৪ নম্বর সংরক্ষিত আসনে আয়শা তৌহিদ লুনা, ৫ নম্বর সংরক্ষিত আসনে ইসরাত জাহান লাভলী, ৬ নম্বর সংরক্ষিত আসনে মজিদা বোরহান, ৭ নম্বর সংরক্ষিত আসনে সালমা আক্তার শিলা, ৮ নম্বর সংরক্ষিত আসনে রেশমী বেগম, ৯ নম্বর সংরক্ষিত আসনে সেলিনা বেগম ও ১০ নম্বর সংরক্ষিত আসনে রাশিদা পারভীন বিজয়ী হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..