× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

বরিশাল বোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৭৯.৭০

Kishori
হালনাগাদ: রবিবার, ৩১ মে, ২০২০
বরিশাল বোর্ডে এসএসসি

বরিশাল শিক্ষা বোর্ডে এ বছর এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৯ দশমিক ৭০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৮৩ জন শিক্ষার্থী।

আজ রোববার (৩১ মে) বেলা সোয়া ১১টার দিকে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।

তার স্বাক্ষরিত রিপোর্টে জানা গেছে, এবছর পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ হাজার ১৩ হাজার ২৯৫ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৪৬৭ জন এবং ছাত্রী ৫৬ হাজার ৮২৮ জন। পাস করেছে ৮৯ হাজার ৬১৬ জন। তাদের মধ্যে ৪৩ হাজার ৩৫ জন ছাত্র আর ৪৬ হাজার ৫৮১ জন ছাত্রী।

বিভাগে পা‌সের হারে এগিয়ে রয়েছে পি‌রোজপুর জেলা। প্রতিবারের মতো এবারও বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএর হারে এগিয়ে।

গত বছর বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৪১ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাশের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বে‌ড়ে‌ছে।


এ ক্যটাগরির আরো খবর..