× Banner
সর্বশেষ
মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু

আঞ্চলিক প্রতিনিধি

বরিশালে সরকারি খাল দখল করে পাকা স্থাপনা নির্মান

Kishori
হালনাগাদ: বুধবার, ৭ মে, ২০২৫
সরকারি খাল দখল

সরকারি খাল দখল করে পাকা স্থাপনা নির্মান করে আসছিলেন কলেজ শিক্ষক কামাল হোসেন। খবরপেয়ে খাল দখলে বাঁধা প্রদান করেন উপজেলা প্রশাসন। এরপর কয়েকদিন কাজ বন্ধ রাখলেও পূনরায় খাল দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ শুরু করা হয়েছে। এতে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী বাজারের।

বুধবার বিকেলে সরেজমিনে বাজারের একাধিক ব্যবসায়ীরা জানান, গত তিনমাস পূর্বে সরকারি খাল দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মান কাজ শুরু করেছিলেন স্থানীয় বাসিন্দা কলেজ শিক্ষক কামাল হোসেন। ওইসময় উপজেলা প্রশাসন খাল দখলে বাঁধা প্রদান করায় নির্মান কাজ বন্ধ ছিলো। তারা আরও জানান, গত কয়েকদিন থেকে অব্যাহতভাবে খাল দখল করে নির্মান কাজ চালিয়ে আসছে কামাল।

তবে খাল দখলের অভিযোগ অস্বীকার করে কলেজ শিক্ষক কামাল হোসেন বলেন, আমার নিজস্ব জমিতে স্থাপনা নির্মান কাজ শুরু করেছি। তবে উপজেলা প্রশাসনের কাজ বন্ধ করে দেওয়ার ব্যাপারে তিনি কোন সদূত্তর দিতে পারেননি। নলচিড়া ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. আব্বাস আলী বলেন, আমাদের বাঁধা উপেক্ষা করে স্থানীয় প্রভাবশালী ওই ব্যক্তি খাল দখল করে নির্মান কাজ চালিয়ে আসছে। বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন বলেন, সরকারি স্বার্থ রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। খাল দখল করে কাউকে পাকা স্থাপনা নির্মান করতে দেওয়া হবেনা। তবে ব্যক্তি মালিকানা জমিতে স্থাপনা নির্মান করলে সেক্ষেত্রে আমাদের কোন বাঁধা নেই। বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।


এ ক্যটাগরির আরো খবর..