× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

আঞ্চলিক প্রতিনিধি

বরিশালে দুই হাজার ৮০৭টি অভিযানে ৫৮৯ জন জেলের কারাদন্ড

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
বরিশালে জেলের কারাদন্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গত ১৯ দিনে ৫৮৯ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়ার পাশাপাশি ২৭ লাখ ৩৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্যানুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ৩১ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বিভাগে দুই হাজার ৮০৭টি অভিযান চালানো হয়েছে এবং ৮৬৪টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করার পাশাপাশি ৯৫১টি মামলা করা হয়েছে। এছাড়া গত ১৯ দিনের অভিযানে ১৬ হাজার ৮৬৫ কেজি ইলিশ জব্দ করে বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। পাশাপাশি ১৮ কোটি ৯৩ হাজার ৩০০ টাকার ৯৭ লাখ ১৯ হাজার ৪০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলামে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে ছয় লাখ ৬৭ হাজার ৮০০ টাকা।

শুক্রবার সকালে মৎস্য বিভাগের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানিয়েছেন, গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের সাত হাজার বর্গকিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকছে। আর এ নিষেধাজ্ঞার সময়ে বিভাগের ছয় জেলার তিন লাখ ১৯ হাজার ৮৩০ জেলে পরিবারের জন্য ৭৯ হাজার ৯৯৫ দশমিক ৭৫০ টন চাল বিতরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..