× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

আঞ্চলিক প্রতিনিধি

ববি’র ভিসির অপসারণের আন্দোলনে শিক্ষকরা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
ভিসির অপসারণের আন্দোলনে শিক্ষকরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি ড. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সাথে এবার একাত্মতা ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলাকালে সেখানে গিয়ে শিক্ষকরা একাত্মতা প্রকাশের ঘোষণা করেন।
এরপর শিক্ষকরা একটি সংবাদ সম্মেলন করেন। পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাস ও সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। শিক্ষকদের একাত্মতা প্রকাশের মধ্যদিয়ে একটানা কর্মসূচির ২৪ তম দিনে আন্দোলনে নতুন মোড় নিয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ববি’র শিক্ষক ড. মুহসিন উদ্দিন। বক্তব্য রাখেন, শিক্ষক ড. হাফিজ আশরাফুল হক, উন্মেষ রায় সহ অন্যান্যরা। শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, ভিসি শুচিতা শরমিনের কারণে বরিশাল বিশ্ববিদ্যালয় এখন ধ্বংসের মুখে। মাসের ২৮ দিনই তিনি ক্যাম্পাসে থাকেন না। তার সময়ে কোনধরনের উন্নয়ন কর্মকান্ড হয়নি। বিনাচিকিৎসায় মারা যাওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর করা সাহায্যের আবেদনটি পর্যন্ত ভিসি খুলে দেখেননি।
তিনি (ভিসি) শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করার মতো ঘৃন্য কাজ করেছেন। তাই এই ভিসি থাকলে বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে যাবে। বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুজয় শুভ বলেন, আমরা বর্তমান ভিসিকে অবাঞ্চিত ঘোষণা করেছি। তাকে অপসারণ করে শিক্ষার্থী বান্ধব ভিসি নিয়োগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দৃষ্টি আকর্ষণ করছি।


এ ক্যটাগরির আরো খবর..