× Banner
সর্বশেষ
বিএমইটি শ্রমবাজারের অভিভাবকত্ব থেকে শুধুমাত্র নথি যাচাইকরণ কেন্দ্র? ডিজাইন-ফর-ম্যানুফ্যাকচারিং স্তরে প্রবেশ করেছে ভারতের আকাশসীমা আজ ২৬ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ রবিবার (২৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষার প্রকৃত মান ফিরিয়ে আনতে কাজ করছে সরকার -সংস্কৃতিমন্ত্রী অর্থনীতিকে পুনরুজ্জীবিত ও আর্থিক শৃঙ্খলা ফেরানোকে অগ্রাধিকার দিচ্ছে সরকার -অর্থমন্ত্রী সৃজনশীল চিন্তার সমষ্টিগত চর্চা জাতির জন্য একটি সম্পদে পরিণত হবে -তথ্যমন্ত্রী কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

বন্ধুত্ব ও ভালোবাসার গল্পে মেহজাবীন ও সজল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: ‘বন্ধুত্ব ও ভালোবাসার গল্প’-এর শুটিং সম্প্রতি শেষ হয়েছে। এটি ভালোবাসা দিবসের নাটক। জনপ্রিয় অভিনেতা সজল ও অভিনেত্রী মেহজাবীন নাটকটিতে অভিনয় করেছেন।

সজল জানিয়েছেন, ‘সুন্দর গল্প ও চমৎকার সব লোকেশনে সত্যিই খুব ভালো একটি কাজ করলাম। নাটকটিতে আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, সামিরা, রাহেল, ফয়সাল, মিতুসহ আরও অনেকে।’

নাটকটির ব্যপারে মেহজাবীন জানান,‘নাটকের শেষ দৃশ্যের শুটিং সবার আগে করেছি। এতো বছর কাজ করেছি কিন্তু এটা আমার নতুন অভিজ্ঞতা।’

নাটকটি নির্মাণে কারিগরি সহযোগিতা করেছে রেইন মাল্টিমিডিয়া। ‘বন্ধুত্ব ও ভালোবাসার গল্প’ নাটকের জন্য মাসুদ আহমেদের গল্পকে নাট্যরূপ দিয়েছেন মঞ্জুর রহমান। নাটকটি পরিচালনা করেছেন মাসুদ আহমেদ ও লিও রহমান।

রাহিতুল ইসলাম রুয়েল প্রযোজিত নাটকটি আসছে ভালোবাসা দিবসে একটি বেসরকারি চ্যানেলে দেখানো হবে।

বন্ধুত্ব থেকে শুরু হওয়া সম্পর্ক কীভাবে ভালোবাসায় পরিণত হয়, তা জানতে অপেক্ষা করতে হবে নাটকটির শেষ পর্যন্ত।


এ ক্যটাগরির আরো খবর..