× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

বনানী (ঢাকা) প্রতিনিধি(রুহুল আমিন)

বনানীতে সোর্সের মাদক ব্যবসা পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

ACP
হালনাগাদ: বুধবার, ১১ মে, ২০২২
বনানীতে সোর্সের মাদক ব্যবসা পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

রাজধানীর বনানীতে মাদকবিরোধী অভিযান বা মাদক নির্মূলে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পুলিশের কথিত কিছু সোর্স। পুলিশের সোর্স পরিচয় দিয়ে তারা বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করছে।
এমনও অভিযোগ আছে, কিছু অসাধু পুলিশ সদস্য মাদক উদ্ধার করে সোর্স মানি হিসেবে মাদক দিয়ে থাকে। যে কারণে ওই মাদক ফের বিক্রেতাদের কাছে চলে যাচ্ছে। সোর্সরা মাদক ব্যবসায়ীদের কাছ থেকে আর্থিক সুবিধা পেয়ে থাকে। যারা সুবিধা দিতে পারে না; তাদের পুলিশ দিয়ে ধরিয়ে দেয়। এসব সোর্স আবার প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকে। ফলে তাদের বিরুদ্ধে খুব বেশি ব্যবস্থা নেওয়া হয় না।
বনানীতে মাদকের মহাজন হিসেবে আলোচিত বনানী থানা পুলিশের সোর্স শহীদ ওরফে ফর্মা শহীদ। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, অবৈধ অস্ত্রবহন-ব্যবহার, হুমকি-ধামকি দিয়ে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। বনানী এলাকার নকল হিজড়াদের কাছ থেকে টাকা নিয়ে তাদের পক্ষে কাজ করেন শহীদ।’
অনুসন্ধানে জানা যায়, বনানী থানা পুলিশের কথিত সোর্স শহীদকে ২০০৫ সালে বিস্ফোরক ও অবৈধ অস্ত্রসহ বনানী ২ নম্বর রোড এর হিন্দুপাড়ার বস্তি থেকে গ্রেফতার করা হয়েছিল। পরে জামিনে বের হওয়ার পর থেকেই শহীদ পুলিশের সোর্স হিসেবে কাজ করতে থাকেন। প্রথমে গুলশান থানায় বর্তমানে বনানী থানায়। পুলিশের সাথে সম্পর্কের সুবাদে দিনদিন তার অপরাধ কর্মকান্ড বেড়েই চলেছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মহাখালী টিএন্ডটি মাঠের পাশে গোডাউন বস্তিতে শহীদের ঘরে সিসি ক্যামেরা লাগিয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল, বিয়ার ও মদের জমজমাট ব্যবসা চলছে। অভিযোগ আছে, তার ঘরে প্রতিদিন জুয়া খেলা চলে।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, সোর্স শহীদ অএ এলাকার মাদকের মহাজন ও চোরদের সর্দার। বিভিন্ন সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনার সময় গ্রেফতার থেকে রক্ষা পেতে বাড্ডা, শাহজাদপুর, বারিধারা ডিওএইচ অথবা তার শশুরবাড়ী কুমিল্লায় আত্মগোপন করে থাকে। পরিস্থিতি স্বাভাবিক হলে পূনরায় ফিরে এসে অপরাধ কর্মকান্ড চালিয়ে যায়। এতে তাকে খোজ-খবর দিয়ে সহযোগিতা করে বনানী থানা পুলিশের ক’জন পুলিশ।
বনানীতে পুলিশ সোর্স মাদক ব্যবসায়ীদের তালিকায় রয়েছে, আবদুল আলীর ছেলে শরীফ ওরফে পাগলা শরীফ। মহাখালী স্কুল রোডে নূরানী মসজিদের পাশের গলিতে নিজ বাড়ীতে শরীফের মাদক স্পট। একাধিক মামলার আসামি শরীফ বারবার পুলিশের হাতে গ্রেফতার হলেও জামিনে বের হয়ে আবার ইয়াবা-গাঁজা বিক্রি চালিয়ে যায়। একটি সূত্র জানায়, শরীফ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
এদিকে ২০১৮ সালে মে মাসের শেষে ৬০পিছ ইয়াবাসহ বাড্ডা থানায় গ্রেফতার হয় বনানী থানা পুলিশের সোর্স মানিক। মহাখালী পুরাতন বাজারে ‘মা ইলেকট্রনিক্স’ নামক দোকানে কৌশলে ইয়াবা ব্যবসা করতেন মানিক। জেল থেকে জামিনে বের হওয়ার পর দোকানটি ছেড়ে দিয়ে এখন তিনি পাঠাও চালকের ছদ্দবেশে ভ্রাম্মমান ইয়াবা ব্যবসা করেন।
অন্যদিকে ড্রাইভারি পেশার আড়ালে ইয়াবা ব্যবসা করেন বনানী থানা পুলিশের সোর্স কাশেম। মহাখালী ওয়্যারলেছ গেইটে ২০নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় সংলগ্ন বুলুর বাড়ীর গাড়ি চালক তিনি। মোবাইলে যোগাযোগের মাধ্যমে কৌশলে করেন ইয়াবা ব্যবসা। অনুসন্ধানে বেরিয়ে আসে, প্রতিদিনই বুলুর বাড়ির আশেপাশে মাদকসেবীদের সাথে কাশেমকে সাক্ষাত করতে দেখা যায়। কখনো মাদকসেবীদের বাড়িটির গেইটের সামনে দাড়িয়ে থাকতে দেখা যায় আবার কখনো ডেকে নিয়ে যান বাড়ির ভেতরে। কথার ফাঁকেই সেরে ফেলেন আর্থিক লেনদেন এবং হাতে তুলে দেন চাহিদা মতো ইয়াবা নামক মাদক। মাঝে মাঝে মাদক সেবকদের পুলিশে ধরিয়ে দিয়ে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..