× Banner
সর্বশেষ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে বজ্রপাতে তিন জনের মৃত্যু

Kishori
হালনাগাদ: শনিবার, ৯ মে, ২০২০
বজ্রপাতে তিন জনের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদর উপজেলার ডিগ্রিচর ইউনিয়নের ধরারমোড় ও আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গি এলাকায় বজ্রপাতে মারা গেছেন তিনজন। শনিবার বেলা ৩ টার দিকে এ ঘটনা ঘটে। ওই তিনজন রাস্তার উপর কাজ করার সময় এ বজ্রপাতের শিকার হন।
ধলারমোড় নামকস্থানে মারা যায় দুইজন এরা হলেন রিপন মোল্লা (৩২) ও বাবু খাঁ(৩৫)। অপরজন মারা যায় আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গি এলাকায় তার নাম ট্রাক চালক সুজন(২৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিগ্রিচর ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু ফকির বলেন, বিকেল তিনটার দিকে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় তারা তিন জন রাস্তার উপর কাজ করার সময় বজ্রপাতে শিকার হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে।
অপরদিকে ফরিদপুরের মধুখালী পৌরসভার বৈকুন্ঠপুর আদিবাসী পল্লীটি কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত হয়েছে। গতকাল রাত ৮টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়ে তান্ডব চালায় আদিবাসী পাড়ায়। ১২০টি পরিবারের মধ্যে ৩০টি পরিবারের মাথাগোজার বসতঘরসহ রান্না ঘর গোয়াল ঘর সম্পুর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। আদিবাসী পল্লীতে হতদরিদ্র লোকজন বসবাস করে। যাদের উপার্যন মূলত মধুখালী বাজারের উপর নির্ভরশীল। করোনা ভাইরাসের প্রভাবে এমনিতেই তাদের উপার্যন নাই বললে চলে তার উপর গতকালের ঝড় তাদেরকে মহাবিপদে ফেলে দিয়েছে।
ক্ষতিগ্রস্থ রাজকুমার সরদার, মুকুল সরকার, নেপাল সরকার, সুনীল সরকারসহ অনেককে দেখা যায় ধ্বংস হওয়া বাড়ী ঘর সরানোর চেষ্টা করছে। তাদের বসত ঘরের উপর বড় বড় গাছ চাপা পড়ায় ঘরগুলো দুমড়ে মুচড়ে গিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..