× Banner
সর্বশেষ
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিশু ক্যান্সার দিবস উপলক্ষে র‌্যালি

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Cancer-Day-Rally.jpg

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে আান্তর্জাতিক শিশু ক্যান্সার দিবস (ইন্টারন্যাশনাল চাইল্ডহুড ক্যান্সার ডে) উদযাপিত হয়েছে।

গুরুত্বপূর্ণ এই দিবসটি উপলক্ষে আজ সোমবার ১৫ ফেব্রুয়ারি ২০২১ইং তারিখ, সকাল ৯ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এ ও বি ব্লকের মধ্যবর্তীস্থল বটতলা থেকে একটি র‌্যালি বের হয়। প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া উক্ত র‌্যালির শুভ উদ্বোধন করেন।

শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং এ ব্লকের ২য় তলার অডিটোরিয়ামে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এসকল কর্মসূচীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়াসহ সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, শিশু অনুষদের সম্মানিত ডীন অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল করিম, হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. মোঃ সালাহউদ্দিন শাহ, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. নাজমুল করিম মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

র‌্যালি পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া বলেন, শিশু ক্যান্সার প্রতিরোধে জনসচেতনা সৃষ্টি অত্যন্ত জরুরি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের সহায়তায় শিশুদের ক্যান্সারের চিকিৎসায় শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালে ক্যান্সারে আক্রান্ত ৬০ জন শিশু চিকিৎসার মাধ্যমে আরোগ্যলাভ করেছেন। এ থেকেই প্রমাণিত হয় সঠিক চিকিৎসার মাধ্যমে শিশুদের ক্যান্সার নিরাময়যোগ্য।

অন্য বক্তরা বলেন, সারা বিশ্বে প্রায় প্রতি বছর লক্ষাধিক শিশু ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের দেশগুলোতে শিশু মৃত্যুর হারে ক্যান্সার একটি বড় প্রভাবক। তবে বর্তমানে আধুনিক ও যুগোপযোগী চিকিৎসা ব্যবস্থা অনুযায়ী এই রোগের নিরাময় সম্পূর্ণরূপে সম্ভব। এখন আমাদের দেশেই চিকিৎসকদের ঐকান্তিক প্রচেষ্টায় শিশু ক্যান্সারের উন্নত চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে।

এদেশে দক্ষ এবং বিশেষজ্ঞ ডাক্তার তৈরিতে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগ কাজ করে যাচ্ছে। পাশাপাশি আধুনিক ও উন্নত চিকিৎসা ব্যবস্থা করার মাধ্যমে ক্যান্সার চিকিৎসায় তাদের অভিজ্ঞতা ক্রমান্বয়ে দেশের অন্যান্য মেডিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে দেবার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। যার ফলে, এই মরণব্যাধি এখন নিরাময়যোগ্য এবং দেশেই চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হচ্ছে ক্যান্সারে আক্রান্ত শিশুরা। তবে, সাধরণ মানুষের মাঝে শিশু ক্যান্সার নিয়ে নানা ধরণের ভ্রান্ত ধারণা ও কুসংস্কার এখনো বিরাজমান আছে যা রোগ নির্ণয় পরবর্তীতে অনেক ক্ষেত্রে চিকিৎসা শুরুতে কালক্ষেপণ করে রোগের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। এই ভ্রান্ত ধারণা পরিবর্তন করতে হলে সচেতনা সৃষ্টির কোনো বিকল্প নেই।

ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ নয়। শিশুদের ক্যান্সার সঠিক চিকিৎসায় মাধ্যমে সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য। অধিকাংশ ক্ষেত্রে ক্যান্সার চিকিৎসায় শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশে সফলতার হার বেশি দেখা যায়। ক্যান্সার চিকিৎসায় গড় আয়ু কমে যাওয়ার কোনো ভয় নেই। সকলের সম্মিলিত প্রচেষ্টা ক্যান্সার প্রতিরোধে এবং এই রোগে আক্রান্ত শিশুদের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।


এ ক্যটাগরির আরো খবর..