× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে বিএনপি -খাদ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
হত্যা করেছে বিএনপি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে বিএনপি এবং তাদের বিচার জনতার আদালতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ বৃহস্পতিবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁ শহরের সরিষাহাটির মোড়ে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিল আওয়ামী লীগ সরকারের আমলে পদ্মা সেতু হবে না। কোন ষড়যন্ত্র তা রুখতে পারেনি। তাদের সে কথা মিথ্যা প্রমাণিত হয়েছে। আগামী ২৫ জুনে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সারাদেশে আনন্দ শোভাযাত্রা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তোতা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, থানা আওয়ামী লীগের সভাপতি মাহাবুবুল হক কলম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..