× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

তৃতীয়বারের মতো বঙ্গবন্ধু ও বিবেকানন্দ এ্যাওয়ার্ড পেলেন অধ্যক্ষ ওবায়দুর রহমান

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ভারতের কলকাতা থেকে তৃতীয়বারের মতো বঙ্গবন্ধু শতবর্ষ স্মারক সম্মাননা ২০২০ এবং স্বামী বিবেকানন্দ এ্যাওয়ার্ড ২০২০ পেলেন ফরিদপুরের সালথা উপজেলার নবকাম বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান।

সাউথ এশিয়া সোসাল কালচারাল ফোরামের আয়োজনে ১৬ ফেব্রুয়ারী কলকাতা সত্যজিৎ রায় অডিটরিয়ামে তাকে স্বামী বিবেকানন্দ এ্যাওয়ার্ড ও আলোকিত বাংলার মূখ ফাউন্ডেশনের আয়োজনে ১৭ ফেব্রুয়ারী একই হলরুমে বঙ্গবন্ধু শতবর্ষ স্মারক সম্মাননা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, ভারতের বিদ্যুৎ মন্ত্রী শোভন দেব চক্রবর্তী, কলকাতার মেয়র শ্রী দেবাশীষ রায়, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্সের পরিচালক শ্রী গৌতম দে, কবি সাহিত্যিক সৈয়দ আল ফারুক প্রমূখ।

কলকাতা থেকে ঘুরে এসে নবকাম বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান মঙ্গলবার সাংবাদিকদের বলেন, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ-ভারতের বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বৃহত্তর ফরিদপুর থেকে আমাকে মনোনীত করেছেন। আল্লাহুর অশেষ মেহেরবানী ও মানুষের ভালবাসায় আমি যে সব এ্যাওয়ার্ড পেয়েছি, এটা নবকাম কলেজ তথা এলাকার গর্ব।


এ ক্যটাগরির আরো খবর..