× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নৌকায় ভোট দিনঃ সংসদ উপনেতা

admin
হালনাগাদ: সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছে। তাই স্বাধীনতার পক্ষের দল আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।’

সোমবার (২৪ডিসেম্বার) বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের চাঁদহাট বাজার উচ্চবিদ্যালয় মাঠে নৌকার পক্ষে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আর বিএনপি-জামাত ক্ষমতায় থাকলে দেশ পিছিয়ে যায়। তাই বিএনপি-জামাতকে এ দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়ন হওয়ায়, এবারও সবাই নৌকা প্রতীকে ভোট দিবে। আওয়ামী লীগ সরকার বিপুল ভোটে জয়লাভ করে আবারও ক্ষমতায় আসবে।’

চরযশোরদী ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান পথিক তালুকদারের সভাপতিত্বে নৌকার নির্বাচনী জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী, সংসদ উপনেতার দৌহিত্র সাহবাব আকবর চৌধুরী, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার ওহিদুল বারী আলম, চরযশোরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান সাহেব ফকির, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..