× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুর ওপর লিসা কালামের ১০০ গানের সংকলন উদ্বোধন

ACP
হালনাগাদ: বুধবার, ১৭ আগস্ট, ২০২২
বঙ্গবন্ধুর ওপর লিসা কালামের ১০০ গানের সংকলন উদ্বোধন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহ্‌মুদ এদিন মন্ত্রণালয়ের সভাকক্ষে বঙ্গবন্ধুর ওপর শিল্পী লিসা কালামের একক কণ্ঠে ১০০ গানের সংকলনের মোড়ক উন্মোচন করেন।

লিসা কালাম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো: জাহাঙ্গীর আলম ও লিসা কালামের বাবা আবুল কালাম এসময় বক্তব্য রাখেন। শিল্পী আশফ-উদ-দৌলা, সাংবাদিকবৃন্দ ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী  লিসা কালামকে বঙ্গবন্ধুর ওপর একশত গান গাওয়ার জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি বলেন, প্রত্যেকটি গানের ইংরেজি অনুবাদ করা ও কয়েকটি গান ইংরেজিতে গাওয়া বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে। বঙ্গবন্ধুর ওপর অগাধ মমত্ববোধ ও শ্রদ্ধা না থাকলে এটি সম্ভবপর হতো না।

শিল্পী লিসা কালাম বঙ্গবন্ধুর ওপর গান যেমন গাইবেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সমাজের অবহেলিত মানুষের জন্যও গান গাইবেন, সমাজের অসংগতি নিয়ে গান গাইবেন এবং সেই গানগুলো মানুষকে জাগ্রত করবে, আশাপ্রকাশ করেন হাছান মাহ্‌মুদ।


এ ক্যটাগরির আরো খবর..