× Banner
সর্বশেষ
প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র সব বিখ্যাত ছবি ছাড়িয়ে যাবে -তথ্যমন্ত্রী

Dutta
হালনাগাদ: শনিবার, ৩ জুলাই, ২০২১

বঙ্গবন্ধুকে নিয়ে বায়োপিক (চলচ্চিত্র) একটি ‘মাইলস্টোন’ ছবি হবে। আপনারা গান্ধীসহ যেসব বিখ্যাত ছবির কথা বলেছেন এই বায়োপিক এই ছবিগুলো ছাড়িয়ে যাবে।

নির্মিত হচ্ছে তা একটি ‘মাইলস্টোন’ ছবি হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

ভারতের সঙ্গে যৌথভাবে এ ছবিটি নির্মাণ করা হচ্ছে ও এবছর সেটি মুক্তি পাবে বলেও তিনি জানান।

আজ ৩ জুলাই শনিবার জাতীয় সংসদের অধিবেশনে বাংলাদেশে চলচ্চিত্র শিল্পী কল্যাণ বিলের ওপর যাচাই-বাছাই ও সংশোধনী প্রস্তাবের আলোচনার পর মন্ত্রী তার বক্তব্যে এসব কথা জানান।

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিতত্ব করেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মিত হচ্ছে। এই চলচ্চিত্রে মূল চরিত্রগুলোতে আমাদের দেশের দেশের শিল্পীরা অভিনয় করছেন।

বঙ্গবন্ধু, বঙ্গমাতা, শেখ হাসিনা, শেখ রেহানাসহ সব মূল চরিত্রে আমাদের দেশের শিল্পীরা অভিনয় করেছেন। ছবিটি যৌথভাবে নির্মিত হচ্ছে ও এ বছর সেটি মুক্ত পাবে।

হাছান মাহমুদ বলেন, চলচ্চিত্রে স্বর্ণালী দিন নেই, সেই স্বর্ণালী নিন ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। সিনেমা হলের আধুনিকায়ন ও বন্ধ সিনেমা হল চালুর জন্য এক হাজার কোটি টাকার একটি তহবিল করা হয়েছে। সাড়ে ৫ শতাংশ হার সুধে ঋণ দেওয়া হবে মালিকদের। অনেকগুলো নতুন সিনেমা হল হবে। বন্ধ সিনেমা হলগুলো চালু হবে। আমাদের দেশে যাতে সিরিয়াল নির্মিত হয় সে উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতে বাংলাদেশের টিভি চ্যালেন দেখানোর ক্ষেত্রে ভারত সরকারের দিক থেকে কোনো সমস্যা নেই।


এ ক্যটাগরির আরো খবর..