× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

বগুড়ায়-৬ খালেদার আসনে ফখরুল!

admin
হালনাগাদ: বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে  বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। কিন্তু এই আসনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও মনোনয়নপত্র দাখিল করবেন বলে বিএনপি সূত্র নিশ্চিত করেছে।

বুধবার বিকাল সাড়ে ৪টায় এ মনোনয়নপত্র জমা দেয়ার কথা রয়েছে। জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, বিকালে বগুড়া সদর আসনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র দেয়া হবে। তবে ফখরুল নিজে সেখানে যাবেন, নাকি তার পক্ষ থেকে কেউ জমা দেবেন তা তিনি নিশ্চিত করেননি।

ইতিমধ্যে দুপুর ১২টায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। কারাবন্দি খালেদা জিয়ার পক্ষে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক ফয়েজ আহমেদের কাছে মনোনয়ন জমা দেন সাইফুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..