× Banner
সর্বশেষ
‘সুস্থ সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই’ – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ২ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেফতার কুড়িগ্রামে ধরলায় ১৭৫০ মিটার সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে – প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে দক্ষ জনবল রপ্তানিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রিশালে নজরুলজয়ন্তী উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য কাভাজো’র জন্মদিনের কেক ও বিশেষ ছাড় দেশের উন্নয়ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে -স্থানীয় সরকার মন্ত্রী

বগুড়ায় গলা কেটে যুবক খুন

admin
হালনাগাদ: রবিবার, ২২ মে, ২০১৬

বগুড়া প্রতিনিধিঃ শহরে ফজলার রহমান সরকার (২৫) নামের এক যুবককে গলা ও জিহ্বা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার চোখ দুটিও উপড়ে ফেলা হয়েছে।

আজ সকাল ৭টার দিকে বস্তাবন্দী অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফজলার রহমান শহরের সুলতানগঞ্জ পাড়ার লোকমান আলী সরকারের ছেলে। সে পেশায় পরিবহন শ্রমিক।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ফজলার রহমান শনিবার দিবাগত রাত আনুমানিক ১০টার পর বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। রোববার সকালে এলাকার লোকজন বাড়ী থেকে আনুমানিক ৪-৫’শ গজ দূরে ফজলার রহমানের বস্তাবন্দী লাশ দেখে পুলিশে খবর দেয়। সকাল ৭টার দিকে সদর থানার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আসলাম আলী জানান, ফজলার রহমানকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। তার দুটি চোখ উপড়ে ফেলা হয়েছে এবং জিহ্বা কাটা রয়েছে। পরকীয়া কিম্বা মাদক সংক্রান্ত বিরোধে খুন হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ খুনীদের শনাক্ত করতে কাজ শুরু করেছে।


এ ক্যটাগরির আরো খবর..