× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

ফোর্বসের ধনী তারকাদের তালিকায় স্থান করে নিলেন অক্ষয়

Kishori
হালনাগাদ: শনিবার, ১৩ জুলাই, ২০১৯

ফোর্বসের ধনী তারকাদের তালিকায় স্থান করে নিলেন বলিউডের অক্ষয় কুমার। এবার বলিউডের একমাত্র অভিনেতা হিসেবে নাম লেখালেন তিনি। গেল এক বছরে ৬৫ মিলিয়ন ডলার আয় করে ৩৩তম অবস্থানে আছেন তিনি।

ফোর্বসের হিসেব অনুযায়ী, গেলবছর প্রতি সিনেমায় প্রায় ৩৪ কোটি থেকে ৬৮ কোটি রুপি আয় করেছেন তিনি। পাশাপাশি প্রায় ২০টি সংস্থার বিজ্ঞাপন কাজ করেছেন অভিনেতা। সেখান থেকেও আয় করেছেন কোটি কোটি রুপি।

২০১৮ সালের জুন থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত এক বছরের আয়ের হিসেব করে ফোর্বস ম্যাগাজিন এই ফলাফল ঘোষণা করেছে। প্রতি বছর বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০০ জন তারকার তালিকা প্রকাশ করে কর্তৃপক্ষ। এই তালিকায় যাচাই বাছাই করে স্থান দেওয়া হয় তারকাদের। এ বছর বলিউডের কোনও খান এই তালিকায় স্থান পাননি। ২০১৮ সালে ফোর্বসের তালিকায় অক্ষয়ের পাশাপাশি নাম ছিল সালমান খানের।

২০১৯ সালে এই তালিকায় থাকা প্রথম দশ জন হলেন-

টেইলর সুইফট: ১৮৫ মিলিয়ন ডালার, কাইলি জেনার:  ১৭০ মিলিয়ন, কেনি ওয়েস্ট: ১৫০ মিলিয়ন ডলার, লিওনেল মেসি: ১২৭  মিলিয়ন ডলার, এড শিরান: ১১০ মিলিয়ন ডলার, ক্রিশ্চিয়ানো রোনালদো: ১০৯ মিলিয়ন ডলার, নেইমার: ১০৫ মিলিয়ন ডলার, দ্য ঈগলস: ১০০ মিলিয়ন, ড. ফিল ম্যাকগ্রো:  ৯৫ মিলিয়ন, ক্যানেলো অ্যালভ্যারেজ: ৯৪ মিলিয়ন ডলার।

সম্প্রতি অক্ষয়ের ‘কেশরী’ ছবি মুক্তি পেয়েছে। তার নতুন ছবি ‘মিশন মঙ্গল’। ভারতের স্বাধীনতা দিবসে ছবিটি মুক্তি পাবে। এছাড়া ‘লক্ষী বোম’ নামে একটি ছবিতে কাজ করছেন তিনি। শোনা যাচ্ছে, ওয়েব সিরিজেও অভিনয় করছেন অক্ষয়।


এ ক্যটাগরির আরো খবর..