× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

নোয়াখালী প্রতিনিধি

মুঠোফোনে ডেকে নিয়ে তরুণীকে গণধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার-২

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
তরুণীকে গণধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার-২

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রীকে মুঠোফোনে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগে মোশারফ হোসেন সোহাগ (২৫) ও  আলাউদ্দিন সুমন (২২) নামে দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১ ডিসেম্বর) এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে মামলা দায়ের করেন। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত রাত ১১টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিনের ছেলে মোশারফ হোসেন সোহাগ  ও সুবর্ণচর উপজেলার চর আলাউদ্দিনের শাহাব উদ্দিনের ছেলে আলাউদ্দিন সুমন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম পেশায় একজন শিক্ষানবিশ নার্স। তার সাথে বাড়ির পাশের একটি পোল্ট্রি খামারের শ্রমিক সুবর্ণচর উপজেলার বাসিন্দা সুমনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে প্রেমিক সুমন মুঠোফোনে কল করে প্রেমিকাকে গোপনে পোল্ট্রি খামারে ডাকে।  তখন খামারের অপর শ্রমিক মোশারফ হোসেন সোহাগ তাদেরকে দেখে ফেলে। এরপর সোহাগ সবাইকে বলে দেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে সোহাগ ভিকটিমের প্রেমিকের সহযোগিতায় তরুণীকে ধর্ষণ করে।
কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার আক্তার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে।  ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..