× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

ডেস্ক

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই তফসিল আর ২৩ এপ্রিলের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
রাষ্ট্রপতি নির্বাচন

রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া আমরা ইতোমধ্যে শুরু করে দিয়েছি। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই তফসিল ঘোষণা করা হতে পারে। ২৩ এপ্রিলের মধ্যে এই নির্বাচন করতে হবে। জানিয়েছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

আইন অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। আর প্রধান নির্বাচন কমিশনার তাতে নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, তফসিল ঘোষণার পর ১০-১২ দিন সময় থাকবে মনোনয়নপত্র দাখিলের। এক দিন সময় থাকবে মনোনয়নপত্র পরীক্ষা-নিরীক্ষার। প্রত্যাহারের সময় থাকবে পাঁচ-ছয় দিন। এরপর ভোট গ্রহণের জন্য সাত-আট দিন সময় দেওয়া হবে। তবে প্রার্থী একজনের বেশি না হলে, একক প্রার্থীর মনোনয়নপত্র পরীক্ষা শেষে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। বর্তমান সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের প্রার্থীর রাষ্ট্রপতি হওয়াটা প্রায় নিশ্চিত।

নির্বাচন কমিশনার মো. আলমগীর গণমাধ্যমকে বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া আমরা ইতোমধ্যে শুরু করে দিয়েছি। যথাসময়ে নির্বাচন হবে। আইন অনুযায়ী স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের নির্বাচন প্রসঙ্গে আলাপ হবে।

সংবিধানের ১২৩ অনুচ্ছেদে বলা হয়েছে, (১) রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে এ পদ শূন্য হলে মেয়াদ সমাপ্তির তারিখের আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে আগামী ২৪ এপ্রিল শেষ হচ্ছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ। সেই হিসেবে আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ এপ্রিলের মধ্যে এই নির্বাচন করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..