× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

ফুলের বাগান অন্ধ বউয়ের জন্য

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: এখন আমরা ভালবাসা প্রকাশের জন্য বিশেষ একটি দিনকে বেছে নিয়েছি। সেই ভালোবাসার দিনে অর্থাৎ ভ্যালেন্টাইন ডে’তে আমরা প্রিয়জনকে ফুলেল শুভেচ্ছা জানানোর চেষ্টা করি। তবে জাপানের এক কৃষক প্রমাণ করলেন ভালোবাসার কোনো বিশেষ দিন নেই।সারাটি বছরই ভালোবাসার জন্য। তবে এর জন্য প্রয়োজন ভালোবাসার মতো মনটুকু।

মিয়াজাকি জেলার তশিইউকি কুরোকি ও তার স্ত্রী ইয়াশুকো ৩০ বছর আগে সংসার পেতেছিলেন। এই দম্পতির দুটি সন্তানও রয়েছে। কুরোকি-ইয়াশুকোর ইচ্ছা ছিল , কর্মজীবন থেকে অবসরে যাওয়ার পর তারা পুরো পৃথিবী ঘুরে বেড়াবেন। কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত হয়ে কয়েক বছর আগে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন ইয়াশুকো। এরপরই নিজেকে সবার থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলেন তিনি। স্ত্রীকে খুশি করার জন্য বহু উপায়ই খুঁজেছিলেন কুরোকিও। একদিন এক প্রতিবেশীকে বাগান করতে দেখে নতুন একটি আইডিয়া চাপে কুরোকিওর মাথায়। তিনি ভাবলেন তার বাড়ির সামনের বিশাল জায়গায়টুকুতে তিনি যদি একটি বাগান করেন, তাহলে অনেকেই তার বাড়িতে দেখা করতে আসবে। এর ফলে ইয়াশুকোর একাকীত্বও কাটবে। সেই সঙ্গে ঘর থেকে বেরিয়ে ফুলের সুবাশও নিতে পারবে সে। প্রায় দুই বছর বাড়ির সামনের জঙ্গল-গাছ কেটে সাফ-সুতরো করে বাগানটি তৈরি করেন কুরোকিও।

শিনতোমি শহরে কুরোকিও করা বিশাল বাগানটি এতোটা দৃষ্টিনন্দন যে এটি দেখতে বছরে ৭ হাজার লোক এখানে আসে।


এ ক্যটাগরির আরো খবর..