× Banner
সর্বশেষ
মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’ শত্রুতায় হেরেছে মানবতা এক অসহায় বৃদ্ধ দম্পতির আহাজারি থামছে না একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি আমাদের জীবন – ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী  দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক রাজৈরে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, সাংবাদিকের বিরুদ্ধেও মামলার পাঁয়তারা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথনাটক অনুষ্ঠিত কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর স্পিকারের ‘প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলছে’

স্টাফ রিপোর্টার

ফুলবাড়ী ডিগ্রী কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
ফুলবাড়ী ডিগ্রী কলেজের সুবর্ণ জয়ন্তী

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী ডিগ্রী কলেজের ৫০ বছর পূর্তি হওয়ায় সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় কলেজ ক্যাম্পাস থেকে একটি রেলি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ ক্যাম্পাসে ফিরে আসে।

১১ টায় অতিথিগণ পতাকা উত্তোলন ও সুখের পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা শুরু করেন।

কুড়িগ্রামের ঐতিহ্যবাহী ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকদের প্রশ্নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বলেন, চরাঞ্চলে নতুন করে এক হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। এই অর্থবছরে ২০টি চরে নতুন করে বিদ্যালয় স্থাপনের কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি আরও বলেন ফুলবাড়ী ডিগ্রী কলেজকে সরকারিকরণ করার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা করবেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসলে এই কলেজ সরকারিকরণ হবে ইনশাআল্লাহ।

তিনি এই কলেজের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে আসতে পেরে খুবই খুশি হন। এই কলেজের আয়োজক কমিটি, কলেজের শিক্ষক, অভিভাবক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের শুভকামনাও জানান। আমরা যে যেখানেই থাকি শেকড়কে যেন ভুলে না যাই।

উল্লেখ্য, ১৯৭৩ সালের ২৭ এপ্রিল কলেজটি প্রতিষ্ঠিত হয়। ৫০বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

এসময় বক্তব্য রাখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মশিউর রহমান, কুড়িগ্রাম-২আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পূর্তি অনুষ্ঠানের আহবায়ক ও ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানীর সরকার আপনার পরিচয়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, সদস্য সচিব ও জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী প্রমুখ।

সুবর্ণজয়ন্তী উপলক্ষে কলেজ প্রাঙ্গণকে আলোকসজ্জ্বায় সজ্জিত করে তোলা হয়েছে। দু’দিন ব্যাপী অনুষ্ঠানে থাকছে র‌্যালি, আলোচনাসভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ডকুমেন্টরী প্রদর্শন, র‌্যাফেল ড্র এবং ঢাকাস্থ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


এ ক্যটাগরির আরো খবর..