রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শতাধিক শিক্ষার্থীদের মাঝে পুষ্টি বিষয়ক জনসচেতনা মূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে বৃস্পতিবার সকালে ফুলবাড়ী জছিমিয়া সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর পুষ্টি গবেষনা ইনিস্টিটিউট (বারটান) এস এস ও ডা. মোঃ ছাদেকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ,কৃষি সম্প্রসারণ অফিসার সাবাব ফারহান ও প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার প্রমুখ।