× Banner
সর্বশেষ
বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ আইএলও-র গভর্নিং বডি সভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন শ্রমমন্ত্রী ও উপদেষ্টা আইসিএসবি কর্তৃক ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব সাফ ফুটবলে বাংলাদেশ সেমিফাইনালে ভিসা বন্ড দিয়ে খেলতে হতে পারে বিশ্বকাপের খেলোয়াড়দের আজ ২৭ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জ এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট ঈশ্বরদিকে হারিয়ে ফাইনালে মাগুরা

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১২ নভেম্বর, ২০২২
ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট এর প্রথম সেমিফাইনালে ঈশ্বরদি ফুটবল একাদশকে ১ – ০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে মাগুরা ফুটবল একাদশ। খেলায় অংশগ্রহনকারী দু’দলের খেলোয়াড়দের সাথে স্থানীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি আনোয়ারুল আজিম আনারের শুভেচ্ছা বিনিময়ের পরই রেফারীর বাশিতে শুরু হয় খেলা।

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে শনিবার বিকালে নলডাঙ্গা ভূষণ স্কুলমাঠে খেলায় শুরু থেকেই উভয় দলই আক্রমন পাল্টা আক্রমনে খেলাটি উপভোগ্য হয়ে উঠে। প্রথমার্ধের খেলার ৭ মিনিটের মাথায় মাগুরা দলের ১০ নং জার্সিধারী স্টাইকার জয়ের দেওয়া গোলে ১ – ০ তে এগিয়ে যায়। এরপর দ্বিতিয়াধের্র শুরু থেকেই গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে ঈশ্বরদি। বার বার চেষ্টা চালিয়েও গোল পরিশোধে ব্যর্থ হওয়ায় ১- ০ গোলে জয়লাভ করে ফাইনালে উঠে মাগুরা ফুটবল একাদশ। বিজয়ী একাদশের জয় অব দি ম্যাচ বিবেচিত হয়।

খেলার রেফারির দ্বায়িত্বে ছিলেন রবিউল ইসলাম, সহকারী ছিলেন জামাল হোসেন, বিল্লাল হোসেন ও বাবু। ধারাভাষ্যে ছিলেন, কামাল হোসেন, রবিউল ইসলাম ও মোস্তফা ইবনে মাসুদ।

খেলাটি দেখতে মাঠে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা, ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ, ইউপি চেয়ারম্যান নাছির চৌধুরী ও রাজু আহম্মেদ রনি লস্কর, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অজিত কুমার ভট্রাচার্য্য, যুগ্ন আহব্বায়ক ক্রীড়া সংস্থার সম্পাদক লুৎফর রহমান লাড্ডু ও সাখাওয়াৎ হোসেন প্রমুখ।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অজিত ভট্রাচার্য্য জানান, আগামী ১৬ই নভেম্বর বুধবার টুনামেন্টের ২য় সেমিফাইনালে অংশগ্রহন করবে কালীগঞ্জ ফুটবল একাদশ ও চুয়াডাঙ্গা ফুটবল একাদশ।


এ ক্যটাগরির আরো খবর..