ফিলিস্তিনকে আর্থিক সহায়তা বন্ধ করতে বিল পাস করল আমেরিকা

নিউজ ডেস্কঃ  ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষকে আর্থিক সহায়তা দেয়া বন্ধ করতে মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটি সর্বসম্মতভাবে একটি বিল পাস করেছে।

‘টেইলর ফোর্স অ্যাক্ট’ নামের এ বিলটি গতকাল (বুধবার) প্রতিনিধি পরিষদের ওই কমিটিতে পাস হয় এবং এতে বলা হযেছে, যেসব ফিলিস্তিনি নাগরিক ইসরাইলি সেনাবাহিনীর হাতে নিহত হয়েছেন তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া বন্ধ না করলে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষকে আর্থিক সহায়তা দেয়া হবে না।

প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের সঙ্গে আমেরিকার ঘনিষ্ঠ সম্পর্ক থাকার পরও এই বিল পাস করল মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটি।

মার্কিন প্রতিনিধি পরিষদের এ কমিটি ‘হামাস হিউম্যান শিল্ডস প্রিভেনশন অ্যাক্ট’ নামে আরেকটি বিলের মাধ্যমে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এ বিলে বলা হয়েছে,  বিশ্বের যেসব সরকার, প্রতিষ্ঠান বা ব্যক্তি হামাসকে আর্থিক কিংবা বস্তুগত সহায়তা দেবে তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। বিলটি এখন আইন পরিণত করার প্রক্রিয়া হিসেবে প্রতিনিধি পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে তোলা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।