× Banner
সর্বশেষ
সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন বিমানের ৩৪ হাজার টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ ‘শিং তং ৭৯৯’ খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী নৈশভোজের সময় গুলির ঘটনার পর ট্রাম্প বলেছেন প্রেসিডেন্ট একটি ‘বিপজ্জনক পেশা’ ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠানে গুলি;  নিরাপদ আছেন ট্রাম্প, শুটার গ্রেফতার মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষে আহত ১০ এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার অনুরোধ উলাশীর জিয়ার খাল উদ্বোধনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন,পরিদর্শনে প্রতিমন্ত্রী বিএমইটি শ্রমবাজারের অভিভাবকত্ব থেকে শুধুমাত্র নথি যাচাইকরণ কেন্দ্র? ডিজাইন-ফর-ম্যানুফ্যাকচারিং স্তরে প্রবেশ করেছে ভারতের আকাশসীমা

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে হতাহত শতাধিক

admin
হালনাগাদ: শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭

নিউজ ডেস্কঃ ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপ খুঁড়ে ভেতর থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছেন এবং কমপক্ষে এক শ’ লোক আহত হয়েছেন। এছাড়া কয়েক হাজার লোক বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছে।

মিন্দানাও দ্বীপের দক্ষিণাঞ্চলীয় সুরিগাও শহরের বাসিন্দারা রাতটি আতঙ্কের মধ্যদিয়ে পার করেন। ৬.৫ তীব্রতার ভূমিকম্পের পর আবারো কম্পন হয়। শুক্রবার রাতে শহরের অধিকাংশ মানুষ যখন ঘুমিয়ে ছিল তখন এই ভূমিকম্প হয়।

প্রাদেশিক গভর্নর সোন ম্যাতুগাস শনিবার ডিজিএমএম রেডিওকে জানান, প্রাকৃতিক এই দুর্যোগে কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছে কমপক্ষেএক শ’ জন। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

আঞ্চলিক বেসামরিক নিরাপত্তা প্রধান রোসাউরো আর্নেল গঞ্জালেজ বলেন, ভূমিকম্পে বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে। ধ্বংসস্তুপের ভেতরে কেউ জীবিত আছে কিনা তা নিশ্চিত করতে তল্লাশি ও উদ্ধারকারী দলের সদস্যদের সেখানে পাঠানো হয়েছে।

ভূমিকম্পের কারণে সুরিগাও নগরী ও এর আশপাশের এলাকাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার কিছু এলাকায় পুনরায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।

ভূমিকম্পে দোতলা বিশিষ্ট গাইসানো শপিং মলসহ বেশ কয়েকটি ভবনের ক্ষতি হয়েছে। মলটি নগরীর অন্যতম বৃহৎ স্থাপনা।

বেসামরিক নিরাপত্তা অফিস থেকে বলা হয়েছে, ভূমিকম্পে একটি সেতু ধসে গেছে এবং অপর দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও নগরীর বিমানবন্দরের রানওয়েতে ফাটল দেখা দিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..