× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের নতুন চেয়ারম্যান জনাব খান মোহাম্মদ মঈনুল হাসান

Kishori
হালনাগাদ: বুধবার, ১৯ আগস্ট, ২০২০
ফার্স্ট ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান

ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট আইনজীবী জনাব খান মোহাম্মদ মঈনুল হাসান।
আজ (১৯ আগস্ট, ২০২০) পরিচালনা পর্ষদের ৩২১তম সভায় তাকে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পূর্বে তিনি পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান ছিলেন।
জনাব খান মোহাম্মদ মঈনুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) এবং এলএলএম পাস করেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, নিম্ন আদালত এবং বিভিন্ন ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করে থাকেন। এছাড়াও তিনি দেশের স্বনামধন্য স্কয়ার গ্রুপ অব কোম্পানি এবং মেঘনা গ্রুপের আইনজীবী।
তিনি বাংলাদেশ বার কাউন্সিল, ঢাকা বার এসোসিয়েশন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের একজন সম্মানিত সদস্য।


এ ক্যটাগরির আরো খবর..