ফরিদপুরে ৫টি বাসে আগুন, আতঙ্কে বাস মালিক ও শ্রমিক

ফরিদপুরে ৫টি বাসে আগুন, আতঙ্কে বাস মালিক ও শ্রমিক
নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা শহরের নতুন বাসষ্ট্যান্ডের ৫টি বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।রবিবার (১৭ জানুয়ারি) ভোর রাতে এ ঘটনা ঘটে।পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
 ফরিদপুর বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা নাশকতার আলামত বলে অভিযোগ করে জানান ভোর রাতে দুর্বৃত্তরা নাশকতর উদ্দ্যেশে তাদের ৫টি বাসে আগুন লাগালে দুটি বাস একেবারেই পুড়ে ছাই হয়ে যায়। সেই সাথে তারা দ্রুত তদন্ত করে দোষী প্রকৃত ঘটনা উৎঘাটন করে ব্যাক্তিদের গ্রেফতারের দাবী করেন।
খবর পেয়ে ফরিদপুরের ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করা বাকী তিনটি বাসের সামান্য ক্ষতি হয়। এ ঘটনায় বাস ষ্ট্যান্ড এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। তারা এখন বাস ষ্ট্যান্ডে বাস রাখতে ভয় পাচ্ছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম সাংবাদিকদের জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।a

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।