দেশকে যারা ভালোবাসেন তারা মৃত্যুকে ভয় পান না -সংস্কৃতি প্রতিমন্ত্রী

দেশকে যারা ভালোবাসেন তারা দেশের জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। দেশকে ভালোবেসে ভাষাকে ভালোবেসে অমর সুরস্রষ্টা শহীদ আলতাফ মাহমুদ ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ শীর্ষক গানটির সুর করেছেন। ১৯৭১ সালের ৩০ আগস্ট পাক হানাদার বাহিনী তাঁকে ধরে নিয়ে যায়, এরপর তিনি আর ফিরে আসেননি।  বলেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ‘৩০ আগস্ট শহীদ আলতাফ মাহমুদ অন্তর্ধান দিবস’ উপলক্ষে শহীদ  আলতাফ মাহমুদ ফাউন্ডেশন আয়োজিত ‘ শহীদ আলতাফ মাহমুদ পদক প্রদান ও স্মরণানুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী এবং রায়েরবাজার বধ্যভূমির দুই নকশাকার স্থপতি ফরিদ উদ্দিন আহমেদ ও জামী-আল-সাফীকে শহীদ আলতাফ মাহমুদ পদক প্রদান করা হয়।

শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশনের অন্যতম সংগঠক সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন শহীদ আলতাফ মাহমুদের সুযোগ্য কন্যা ও ফাউন্ডেশনের সদস্য সচিব শাওন মাহমুদ।  অনুভূতি জ্ঞাপন করে বক্তব্য রাখেন পদকপ্রাপ্ত তিন গুণী।

উল্লেখ্য, কিংবদন্তি এ সুরকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ২০০৫ সালে গঠিত হয় ‘শহীদ  আলতাফ মাহমুদ ফাউন্ডেশন’।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।