× Banner
সর্বশেষ
অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

ফরিদপুরে সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদ গ্রেফতার

admin
হালনাগাদ: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
ফরিদপুরে সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদ গ্রেফতার

আবু নাসের হুসাইন, ফরিদপুর:  দুই হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশীটভুক্ত আসামী ও সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের এপিএস এ,এইচ,এম ফুয়াদকে গ্রেফতার করেছে ফরিদপুর জেলা পুলিশ।
মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। ফুয়াদ ফরিদপুরের আলোচিত দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলার অন্যতম আসামি ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুর মামলার আসামি।
তার বিরুদ্ধে ফরিদপুরে প্রায় ডজনখানেক মামলা রয়েছে। এর ভিতর মানি লন্ডারিং ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুরের ঘটনার মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ।
এ বিষয়ে ফরিদুপরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা বলেন, তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে। এর আগে তাকে ধরতে পুলিশ দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছিলো। তিনি বলেন, এব্যাপারে আজ বুধবার দুপুরে জেলা পুলিশ এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে। সেখানে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..