× Banner
সর্বশেষ
বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর

ফরিদপুরে বাস-হিউম্যান হলার সংঘর্ষ, নিহত দুই

admin
হালনাগাদ: বুধবার, ১২ অক্টোবর, ২০১৬

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় বাস ও হিউম্যান হলারের মধ্যে এক সড়ক দুর্ঘটনায় দুই পাট ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ বুধবার সকালে  সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত দুই ব্যক্তি হলেন ভাঙ্গা উপজেলার শরীফাবাদ গ্রামের বাসিন্দা ফটিক মালো ও কায়সার শেখ।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজউদ্দিন জানিয়েছে, মালিগ্রাম থেকে চারজন যাত্রী নিয়ে বাবনাতলা বাজারের দিকে যাচ্ছিল হিউম্যান হলারটি। পথে সকাল ৯টার দিকে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে মাদারীপুরমুখী দ্রুতগামী হাকিম এন্টারপ্রাইজের একটি বাস হিউম্যান হলারটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন হিউম্যান হলারের দুই যাত্রী ফটিক ও কায়সার। এ সময় আহত যাত্রীদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলেও জানান ওসি।

ওসি আরো জানান, দুর্ঘটনার পরই বাসটির চালক পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..