× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে দুই বাসের ওপরে ভেঙে পড়ল বিশালাকৃতির বিলবোর্ড

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
বাসের ওপরে বিলবোর্ড

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়  সোমবার (২৪ অক্টোবর) রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে দুই বাসের ওপরে ভেঙে পড়েছে একটি বিশালাকৃতির বিলবোর্ড।

এ সময় বাসের ভেতরে থাকা চালক-হেলপারদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয় স্থানীয়রা।

জানা যায়, সোমবার রাতে একটি বিশাল আকৃতির বিলবোর্ড ঝড়ের সময় বাস দুটি ওপর আছড়ে পড়ে। আগেও সামান্য বাতাসে এসব বিলবোর্ডের ভেঙে পড়ার নজির রয়েছে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিম উদ্দিন জানান মঙ্গলবার (২৫ অক্টোবর)  এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণের জন্য আমরা ইতোমধ্যেই রোড অ্যান্ড হাইওয়েকে নির্দেশনা দিয়েছি। তারা, বিলবোর্ড সরাতে কয়েকদিন আগে মাইকিং করেছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড না সরানো হলে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..