× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, চারটি বাড়ি ভাঙচুর

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, চারটি বাড়ি ভাঙচুর

ফরিদপুরের সালথায় কেরাম বোর্ড খেলা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় কয়েকটি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরও করা হয়। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে, উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র জানায়, দুই-তিন দিন আগে রামকান্তপুর বাজারে কেরাম বোর্ড খেলা নিয়ে ওসমান তালুকদারের সমর্থক রাকিব ও কুদ্দুস তালুকদারের সমর্থক লায়েক নামের দুই তরুণের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।তখন পুলিশ ঘটনাস্থলে গিয়ে কেরাম বোর্ডটি জব্দ করে থানায় নিয়ে যায়, তবে এলাকায় উত্তেজনা থেকেই যায়।

আজ সকালে স্থানীয় একটি চায়ের দোকানে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির জেরে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র-সস্ত্র, টেটা, ঢাল, সড়কি ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।

এ সময় চারটি বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।তাদের মধ্যে ১০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ ও বোয়ালমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


এ ক্যটাগরির আরো খবর..