× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে কিশোর গ্যাংয়ের স্পিডবোটে প্রকাশ্যে অস্ত্রের মহড়া

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
স্পিডবোটে প্রকাশ্যে অস্ত্রের মহড়া

ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে স্পিডবোট ও ট্রলার নিয়ে প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়া দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। সাউন্ডবক্সে উচ্চ শব্দে গানের তালে তালে তারা রামদা ও চাইনিজ কুড়ালসহ বিভিন্ন ধারালো অস্ত্র প্রদর্শন করে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বুধবার দুপুরে ভাঙ্গা উপজেলা সদরের কুমার নদের প্রায় চার কিলোমিটার এলাকায় অন্তত ২০টি স্পিডবোট ও অর্ধশতাধিক ট্রলার নিয়ে কিশোর ও তরুণরা এই মহড়া দেয়। বাইসাখালি, চণ্ডীদাসদী, আতাদী ও পূর্ব সদরদী এলাকায় এ সময় ব্যাপক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শত বছরের ঐতিহ্য অনুযায়ী বিশ্বকর্মা পূজার দিনে কুমার নদে নৌকা বাইচ অনুষ্ঠিত হতো। ২০০৫ সালে সারা দেশে সিরিজ বোমা হামলার পর ঐ আয়োজন বন্ধ হয়ে যায়। পরে ২০০৯ সালে আবার চালু হলেও রাজনৈতিক প্রভাবের কারণে ২০১৮ সাল থেকে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর থেকে স্থানীয় কিশোর-তরুণরা ট্রলার ও স্পিডবোট নিয়ে নিজেরাই উৎসব করে আসছে। তবে এ বছরই প্রথম অস্ত্রের মহড়া দিতে দেখা গেল।

ঘটনার দুটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এক মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিওতে স্পিডবোটে থাকা কিশোরদের দেশীয় অস্ত্র প্রদর্শন করতে দেখা যায়। আরেকটি ৩৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা একটি ট্রলার নিয়ে ধাওয়া করলে কিশোররা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

ভাঙ্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি জগদীশ মালো বলেন, “নৌকা বাইচ বন্ধ থাকলেও বিশ্বকর্মা পূজার দিনে কিশোর-তরুণরা প্রতিবছর মহড়া দেয়। তবে এ বছর কারা অস্ত্র প্রদর্শন করেছে, তা আমার জানা নেই।”

ওসি মো. আশরাফ হোসেন বলেন, “ঘটনার পর আমরা তাদের আটকের চেষ্টা করি। তবে কেউ ধরা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, তারা মাদারীপুরের রাজৈর থেকে ট্রলার ও স্পিডবোট ভাড়া করে এখানে এসেছিল। বিষয়টি রাজৈর থানা পুলিশকে জানানো হয়েছে এবং তাদের আটকের চেষ্টা চলছে।”


এ ক্যটাগরির আরো খবর..