× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

ফরিদপুরে কবর খুঁড়ে ৫ কঙ্কাল চুরি

admin
হালনাগাদ: সোমবার, ৯ মে, ২০১৬

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের একটি গ্রামের কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাতে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ফুসরা গ্রামের কবরস্থানে এ ঘটনা ঘটে।

এ সময় চোরেরা পাঁচটি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতের কোনো একসময় কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি করে নিয়ে যায় চোরেরা। এসব মৃতদেহ ছয় মাস থেকে এক বছর আগে কবর দেওয়া হয়েছিল।

চুরি যাওয়া পাঁচটি কঙ্কালের মধ্যে চারটি নারীর এবং একটি পুরুষের। এঁরা হলেন ফুসড়া গ্রামের হালিম মোল্লা, রহিমা বেগম, তারা বেগম, ডালিম বেগম ও হাজেরা বেগমের।

রহিমা বেগমের সন্তান সাদেক শেখ কান্নাজড়িত কণ্ঠে জানান, এক বছর আগে মা মারা গেলে এই কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এই কবরটিই মায়ের শেষ স্মৃতি ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘আজ সেই কবর থেকে মায়ের লাশ চুরি করে নিয়ে গেল চোরেরা। এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।’

এদিকে পাঁচটি কঙ্কাল চুরির বিষয়ে এখনো কিছুই জানে না স্থানীয় পুলিশ প্রশাসন। কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা বেলাল হোসেন জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ তাঁরা পাননি। তবে খোঁজ নিয়ে দেখা হবে বলে জানান তিনি।

এই কবরস্থান থেকে এর আগেও কয়েকবার কঙ্কাল চুরি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।


এ ক্যটাগরির আরো খবর..