× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

ফটোসাংবাদিকরা আমাকে আবেগাপ্লুত করেছেন– তথ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯

শিল্পকলা একাডেমির সহযোগিতায় ‘বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন’ আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ তাঁর জীবনের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন, ‘দলীয় কাজে তথ্যচিত্র নির্মাণ করার সময় জনগণের ওপর বিএনপি’র পেট্রোলবোমা নিক্ষেপ ও নানা অত্যাচারের সাক্ষী আলোকচিত্রগুলো আমাকে বহুবার কাঁদিয়েছে, আবেগাপ্লুত করেছে। ফটোসাংবাদিকরাই এর মূল, তারাই কালের সাক্ষ্য ধারণ করে রাখেন।’

মন্ত্রী এ সময় প্রদর্শনীর শিরোনাম ‘রূপসী বাংলা’র প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশের মতো এমন স্নিগ্ধ প্রকৃতি খুব কম দেশেই আছে।’ সেইসাথে তিনি বলেন, ‘আলোকচিত্র মানুষের তৃতীয় নয়ন খুলে দিতে পারে, সংবাদকে পূর্ণতা দিতে পারে এমনকি একটি আলোকচিত্র নিজেই হয়ে উঠতে পারে সংবাদ।’

সভায় বিশেষ অতিথির বক্তৃতায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ প্রদর্শনী আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আলোকচিত্র সাংবাদিকতার বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে মন্ত্রী তিন প্রয়াত প্রখ্যাত ফটোসাংবাদিক মোশাররফ হোসেন লাল, এস এম মোজাম্মিল হোসেন ও আলহাজ মোহাম্মদ জহিরুল হকের মরণোত্তর সম্মাননা তাদের পরিবারের হাতে তুলে দেন।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে সভায় আরো বক্তৃতা করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, শিল্পকলা একাডেমির সচিব ড. কাজী আসাদুজ্জামান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক কাজল হাজরা।

এবারের রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনীর প্রতিযোগিতায় আব্দুল্লাহ অপু, জাকির হোসেন চৌধুরী ও সোহেল আহমেদ যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার অর্জন করেন।


এ ক্যটাগরির আরো খবর..