× Banner
সর্বশেষ
বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৬ জন, মামলা ৫৭ নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার শতবর্ষের চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ সংখ্যালঘু তিন পরিবার ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান

প্রেসিডেন্ট স্কাউট এওয়ার্ড পেলো মৌলভীবাজারের তনু

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ  মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট দলের প্রাক্তন সিনিয়র পেট্রল লিডার, স্কাউট তন্ময় দত্ত তনু স্কাউটের সর্বোচ্চ পদক প্রেসিডেন্ট এওয়ার্ড (২০১৮) প্রাপ্ত হয়েছেন।
২০শে জানুয়ারী সোমবার গাজীপুরের মৌচাকস্থ জাতীয় স্কাউট ভবনে আয়োজিত পদক গ্রহন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ স্কাউটস এর চীফ মোঃ আবদুল হামিদ এর কাছ থেকে এই এওয়ার্ড গ্রহন করেন তনু।
 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নস্থ তাজপুর গ্রামের বাসিন্দা সাবেক এনজিও কর্মকর্তা, মানবাধিকারকর্মী তপন দত্ত ও রীনা দত্ত দম্পতির দুই সন্তানের মধ্যে প্রথম পুত্র তন্ময় দত্তের এই কৃতিত্বে আনন্দিত তার পরিবার, আত্মীয় স্বজন ও এলাকাবাসী। মৌলভীবাজার সরকারি কলেজে একাদশ শ্রেনীতে অধ্যায়নরত তন্ময় দত্ত তনু ছাত্র জীবনেও একজন মেধাবী হিসাবে বিভিন্ন সময় কৃতিত্ব অর্জন করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..