পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছা বাঁকা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বাঁকা বাজার সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি সমাজসেবক বাবু পাল এর সাথে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভা শুরুতে প্রেসক্লাব পাইকগাছার নেতৃবৃন্দ বাবু পালকে ফুলেল শুভেচ্ছা জানান।
বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব পাইকগাছার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব পাইকগাছার সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায়, কোষাধ্যক্ষ আশিষ রায় চৌধুরী মিন্টু, দপ্তর সম্পাদক মৃত্যুঞ্জয় সরদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসরিন সুলতানা রানী, পাঠাগার সম্পাদক শ্যাম সুন্দর ভদ্র, সদস্য বিভূতি ভূষণ ঢালী, মিজানুর রহমান ও রিপন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগনেতা অসীম কুমার দাশ। মতবিনিময় সভায় বাঁকা বাজার মন্দিরের বেদখলকৃত সম্পত্তি উদ্ধার ও মন্দিরের সার্বিক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়।