× Banner
সর্বশেষ
স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, ধানের শীষের প্রার্থী ও তার সমর্থকদের কারণ দর্শনোর নোটিশ প্রকৃত জনকল্যাণমূলক সরকার গঠন করা হবে -তারেক রহমান নির্বাচন প্রস্তুতির শেষ ধাপ পর্যবেক্ষণের জন্য ঢাকায় ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান নির্বাচনের প্রস্তুত্তি সম্পন্ন, সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন -ইসি আনোয়ারুল প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ঝিনাইদহে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সুনীল কর্মকারের প্রয়াণে সংস্কৃতি উপদেষ্টার শোক প্রকাশ পারস্পরিক সম্মান, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্কের অঙ্গীকার জামায়াতের ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনি পর্যবেক্ষক প্রতিনিধি দলের বৈঠক নবনির্বাচিত এমপিদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার

প্রেমে ব্যর্থ হয়ে অষ্টম শ্রেণির ছাত্রী সুবর্ণাকে হাতুড়িপেটার কথা স্বীকার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩১ মে, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ (৩১ মে) ২৭৪॥ নড়াইলের লাহুড়িয়া গ্রামে অষ্টম শ্রেণির ছাত্রী সুবর্ণাকে হাতুড়িপেটার কথা স্বীকার করেছে ঘটনার মূলহোতা ওবায়দুর রহমান (২২)। পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সামনে সুবর্ণাকে হাতুড়িপেটার কথা স্বীকার করেন তিনি।

ওবায়দুর জানান, প্রেমে ব্যর্থ হওয়ার ক্ষোভ থেকে পূর্বপরিকল্পনা অনুযায়ী সুবর্ণাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন তিনি। সুবর্ণাকে ভালবেসে বিয়ে করতে চায়লেও তাকে কখনো উত্যক্ত করেনি বলে দাবি করেন ওবায়দুর। নির্মম ভাবে সুবর্ণাকে কেন হাতুড়িপেটা করলেন-এ প্রশ্নের জবাবে ওবায়দুর বলেন, ‘আমি সুবর্ণাকে উত্যক্ত করি, এ কথা সে বিভিন্নজনের কাছে বলে বেড়ায় বলে ক্ষিপ্ত হয়ে হাতুড়িপেটা করেছি।’

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, আমাদের চৌকস পুলিশ সদস্যরা ঘটনার পর থেকে পলাতক ওবায়দুরকে গ্রেফতারের জন্য মাঠে নামেন। তথ্যপ্রযুক্তির সাহায্যে আমরা ওবায়দুরের অবস্থান শনাক্ত করার চেষ্টা করি। এরই মধ্যে হঠাৎ করে ওবায়দুর তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে দেন। এ ক্ষেত্রে তার অবস্থান শনাক্ত করতে কিছুটা বেগ পেতে হয়। তবুও হাল ছাড়েননি এ মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মনিরুল ইসলাম, লোহাগড়া থানার এসআই মিলটন কুমার দেবদাস ও আতিকুজ্জামান। তাদের প্রচেষ্টার ফলে অবশেষে গত ২৭ মে রাতে চট্টগ্রামের ষোলো শহরের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের পাশের বস্তি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ মামলাটি আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করেছি। ঘটনার মূলহোতা ওবায়দুরকে দুইদিনের মধ্যেই গ্রেফতারে সক্ষম হয়েছি। এর আগে ঘটনার দিন গত ২৫ মে দুপুরে ওবায়দুরের সহযোগী কাবুল জমাদ্দারকে (২৫) লাহুড়িয়া থেকে গ্রেফতার এবং হাতুড়ি উদ্ধার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শরফুদ্দীন, নড়াইল থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম, নড়াইলের লোহাগড়া থানার ওসি মোকাররম হোসেন, নড়াইলের নড়াগাতি থানার ওসি আলমগীর কবির, ডিবি পুলিশের ওসি আশিকুর রহমান, নড়াইল থানার ওসি (তদন্ত) হরিদাস রায়সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পুলিশ ও ভূক্তভোগী সুবর্ণার পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৫ মে শনিবার সকাল ৬টার দিকে নড়াইলের লাহুড়িয়ার হাজী মোফাজ্জেল স্বরণী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সুর্বণাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে উচ্চ মাধ্যমিক ফলপ্রার্থী ওবায়দুর রহমান ও তার সহযোগী দীননাথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী কাবুল জমাদ্দার। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নড়াইলের লাহুড়িয়ার গোবিন্দপাড়ায় ওই দুই বখাটে সুবর্ণার ওপর হামলা চালায়। কাবুল লাহুড়িয়ার দীননাথপাড়ার আজিজার জমাদ্দারের ছেলে এবং ওবায়দুর একই পাড়ার আজমল মোল্যার ছেলে।

নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন সুবর্ণা বলে, ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় থেকেই আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল ওবায়দুর। আমি তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। বিষয়টি অভিভাবকসহ অন্যদের জানালে ওবায়দুর ক্ষিপ্ত হয়ে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।

এমনকি অ্যাসিড দিয়ে আমার মুখ নষ্ট করে দেয়ার কথা বলে। এরই প্রেক্ষিতে গত ২৫ মে সকালে বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওবায়দুর ও কাবুল পথরোধ করে আবারো প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় তারা দু’জন হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..