× Banner
সর্বশেষ
বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ

প্রীতি ম্যাচ খেলতে ভারতীয় প্রতিবন্ধী ক্রীকেট দল বাংলাদেশে

admin
হালনাগাদ: শনিবার, ২১ এপ্রিল, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল(যশোর): প্রীতি ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে বেনাপোল চেকপোস্ট দিয়ে  ২৩ সদস্যের ভারতীয় প্রতিবন্ধী একটি ক্রিকেট দল বাংলাদেশে এসেছেন।

শুক্রবার(২০ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় পেট্রাপোল ও বেনাপোল চেকপোষ্টে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে তারা এপারে আসেন।  ২৩ সদস্যের প্রতিনিধি দলে ম্যানেজার রয়েছেন  এস ককে গুপ্তা। আর কোর্চ হিসাবে আছেন ইয়োগেষ সিন্দি।

জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে ভারতীয় প্রতিবন্ধী ক্রিকেট টিমের ম্যানেজার এস ককে গুপ্তা বলেন,  বাংলাদেশি প্রতিবন্ধী ক্রিকেট দলের আমন্ত্রনে তারা এসেছেন। সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে। ২২,২৩,২৪ এপ্রিল তিনটি ম্যাচ ঢাকার মীরপুর ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচ শেষে  এপথেই তারা  ফিরবেন।

এ ধরনের সোহার্দ্যপূর্ণ ম্যাচ দুই দেশের বন্ধুতপূর্ণ সম্পর্ক্যকে আরো জোরদার করবে বলে আশা প্রকাশ করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..