× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

প্রিয়াঙ্কার জন্মদিন কেটেছে ব্যস্ততায়

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬

বিনোদন ডেস্ক: এখন প্রিয়াঙ্কা চোপড়ার জনপ্রিয়তা শুধু বলিউডে সীমাবদ্ধ নয়। হলিউডেও সমান জনপ্রিয় এ অভিনেত্রী।

এবিসি চ্যানেলের ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজ দিয়ে হলিউডে সকলের নজরে এসেছিলেন তিনি। এরপর জনপ্রিয় অভিনেতা ডোয়াইন  জনসনের সঙ্গে বেওয়াচ সিনেমায় অভিনয়ের জন্য আলোচিত হন।

বর্তমানে ‘কোয়ান্টিকো’ সিরিজের পরবর্তী সিজনের শুটিং করছেন তিনি। সেখানেই কাটছে তার ব্যস্ত সময়। গতকাল ১৮ জুলাই ছিল এ অভিনেত্রীর ৩৪তম জন্মদিন। তার জন্মদিনেও শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। ১৬ ঘণ্টা শুটিং শেষে জন্মদিনের পার্টি করেছেন তিনি।

এত ব্যস্ততার মাঝেও প্রিয়াঙ্কা তার ভক্তদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে তার জন্মদিনের আপডেট দিয়েছেন। আমেরিকায় তার ‘কোয়ান্টিকো’ টিমের সঙ্গে এবারের জন্মদিনের কেক কেটেছেন বাজিরাও মাস্তানি খ্যাত এ অভিনেত্রী।

এবারের জন্মদিনের অনুভূতি তার কাছে শিশুর মতোই ছিল। ইন্সটাগ্রামে তার অ্যাপার্টমেন্টের একটি ছবি প্রকাশ করেছেন তিনি। সেখানে তার চারপাশে দেখা যাচ্ছে জন্মদিনের উপহার, বেলুন এমনকি একটি ভারতের পতাকাও।

জন্মদিনের অনুভূতি জানিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘মনে হচ্ছে ক্রিসমাসের সকাল। কিন্তু এটি আমার জন্মদিনের রাত। সবাইকে জন্মদিনের উপহার, বার্তা এবং শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ। নিজেকে ভালোবাসায় সিক্ত মনে হচ্ছে। ১৬ ঘণ্টা সেটে কাটানোর পরও আমি খুব গর্বিত এবং যারা আমাকে ভালোবাসে এবং সহযোগিতা করে তাদের কাছে আমি কৃতজ্ঞ।’


এ ক্যটাগরির আরো খবর..