× Banner
সর্বশেষ
৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী

প্রিন্সেস ক্রিস্টিনার ৮ বছর জেল হতে পারে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: কাঠগড়ায় দাঁড়াতে হলো স্পেনের প্রিন্সেস ক্রিস্টিনাকে ষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করার দায়ে বিচারের। এই প্রথম বার স্পেনের রাজপরিবারের কোনো সদস্য আদালতের মুখোমুখি হলেন।

বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

প্রিন্সেস ক্রিস্টিনার সঙ্গে তার স্বামী এবং আরো ১৬ জন এই মামলায় অভিযুক্ত। ষড়যন্ত্র করে সরকারি তহবিল তছরুপের জন্য তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করা হয়।

৫০ বছর বয়সি প্রিন্সেস ক্রিস্টিনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার ৮ বছরের জেল হতে পারে। তিন সদস্যদের বিচারিক আদালতে সোমবার শুনানি শুরু হয়েছে।

স্পেনের পালমার মাজোরকা শহরে আদালতে বিচার চলছে ক্রিস্টিনার বিরুদ্ধে। এই মামলাকে রাজপরিবারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

সোমবার সকালে স্বামী ইনাকি আরদাঙ্গারিনকে সঙ্গে নিয়ে আদালতে আসেন প্রিন্সেস ক্রিস্টিনা। তাদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান বিচারক। তারা আদালতে তৃতীয় সারিতে পাশাপাশি চেয়ারে বসলে বিচারকের আপত্তিতে আলাদা হয়ে বসেন।

প্রিন্সেস ক্রিস্টিনা ও ইনাকি আদালতে ঢোকা ও বের হওয়ার সময় কারো সঙ্গে কোনো কথা বলেননি। গণমাধ্যমকর্মীর তাদের প্রশ্ন করলেও তারা মুখ খোলেননি।


এ ক্যটাগরির আরো খবর..