× Banner
সর্বশেষ
বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদে‌শিদের জন্য মরিশাসের বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার – প্রধানমন্ত্রী

ডেস্ক

প্রার্থিতা ফিরে পেতে আরও ৯৩ জন নিয়ে মোট ৪৩১ জনের আপিল আবেদন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
আপিল আবেদন

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে ২ হাজার ৭১৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে বাছাইয়ে ৭৩১ জনের মনোনয়পত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। প্রার্থিতা ফিরে পেতে আজ চতুর্থ দিনে আরও ৯৩ জন নিয়ে মোট ৪৩১ জন আপিল আবেদন করেছেন।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে ইসি সূত্রে এসব তথ্য জানা যায়।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন,মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে এবং প্রার্থিতা ফিরে পেতে প্রথম দিনে ৪২ জন, দ্বিতীয় দিনে ১৪১ জন, তৃতীয় দিনে ১৫৫ জন এবং আজ চতুর্থ দিন ৯৩ জন আপিল আবেদন করেছেন। চার দিনে মোট ৪৩১ জন সংক্ষুব্ধ ব্যক্তি ইসিতে আবেদন করেছেন। এর মধ্যে নয়টি আবেদন পড়েছে প্রার্থিতা বাতিলের জন্য।

আজকের আবেদনকারীদের মধ্যে ঢাকা অঞ্চলে ১৭ জন, কুমিল্লার ১১ জন, চট্টগ্রামের ৯ জন, ফরিদপুরের ৫ জন, সিলেটের ৪ জন, ময়মনসিংহের ১৪ জন, বরিশালের ৪ জন, খুলনা ১১ জন, রাজশাহীর ১৩ জন এবং রংপুর অঞ্চলের ৫ জন রয়েছেন।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।


এ ক্যটাগরির আরো খবর..