× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নিউজ ডেস্ক

প্রাথমিক স্তর থেকে সকলকে প্রোগ্রামিং-এ যুক্ত করতে হবে -মোস্তাফা জব্বার

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
প্রাথমিক স্তর থেকে সকলকে প্রোগ্রামিং-এ যুক্ত করতে হবে -মোস্তাফা জব্বার

প্রাথমিক স্তর থেকে সকলকে প্রোগ্রামিং-এ যুক্ত করতে হবে। বিশেষ করে নারীদের কাজের পরিবেশ তৈরি করে দেয়ার পাশাপাশি তাদের কর্মজীবনের নিরাপত্তা দিতে হবে। কেবল ভবিষ্যত পেশার জন্যই নয় বরং চিন্তার জগতটাকে চমৎকারভাবে বিকশিত করার জন্য প্রোগ্রামিং ধারণা অপরিহায। এ লক্ষ্যে মিশ্র পদ্ধতির শিক্ষা কার্যক্রম উদ্যোগের আওতায় প্রাথমিক স্তর থেকে কোডিং যুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বলেছেন ডাক ও টলেযিোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী আজ ঢাকায় ডিজিটাল পদ্ধতিতে বিডিওএসএন আয়োজিত ডিজিটাল প্রযুক্তিখাতে মেয়েদের অর্ন্তভুক্তিকরণ- বিডি গার্লস প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় উপলক্ষ্যে আয়োজতি অনুষ্ঠানে প্রধান অতথিরি বক্তৃতায় এসব কথা বলনে।

অধ্যাপক ড. জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাংবাদিক মুনীর হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে কুমিল্লা জেলা প্রশাসনের প্রতিনিধি নাজমা আশরাফ এবং ওমেন ইন ডিজিটালের নির্বাহী আছিয়া নীলা প্রমুখ মতবিনিময় করনে।

মন্ত্রী শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ এবং ফলাফল অসাধারণ ও মাইলফলক উল্লেখ করে বলেন, স্বাধীনতার বড় অর্জন মেয়েদের শিক্ষায় সম্পৃক্ত করতে পেরেছি। মেয়েরা কাজের উপযুক্ত পরিবেশ ও সুযোগ পেলে অসম্ভব সৃজনশীল কাজ করতে পারে। শিশুরা অসাধারণ দক্ষতার সাথে প্রোগ্রামিং করেছে। সুযোগ সৃষ্টি করার মাধ্যমে মেয়েদেরকে মানবসম্পদ হিসেবে কাজে লাগানো সম্ভব বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী বিডিওএসএন-এর প্রোগ্রামিং উদ্যোগটিকে একটি অসাধারণ উদ্যোগ আখ্যায়িত করে বলেন, মেয়েদেরকে একসাথে পারিবারিক কাজকর্মের চাপ সামলানোর পাশাপাশি পেশাগত দায়িত্ব পালন করতে হয়। পশ্চাৎপদ ধ্যান-ধারণার কারণে অনেক মেয়েকে পেশার প্রতি নিরুৎসাহিত করা হয়। এ ধরণরে নানা বাধার দেয়াল ভেংগে নারীকে মূলধারায় সম্পৃক্ত করতে পারলে অনেক সুফল পাওয়া সম্ভব বলে মন্ত্রী উল্লখে করনে ।


এ ক্যটাগরির আরো খবর..