× Banner
সর্বশেষ
ভারতের কাছে বানিজ্য চুক্তিতে ধরাশায়ী আমেরিকা কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার ঝিনাইদহ-৪ আসনকে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক আসন গড়তে চাই -আবু তালিব শ্যামনগরে জামায়াতের নির্বাচনী জনসভায় ডাকসু ভিপি সাদিক কায়েমের উপস্থিতি দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি চার পদ্ধতিতে ভোটারগণ জানতে পারবেন ভোটকেন্দ্রের তথ্য মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বুকে ধানের শীষ লাগিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত আব্দুল্লাহ মান্ধাতা আমলের পদ্ধতিতে বাংলাদেশের জিডিপি গণনা, সি রেটিং জিডিপি -আইএমএফ আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ

প্রাথমিক সহকারি শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

admin
হালনাগাদ: শুক্রবার, ৮ মার্চ, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ প্রাথমিক সহকারি শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে জেলা প্রাথমিক শিক্ষক সমিতি।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে শিক্ষকরা অংশ নেয়। এসময় জেলা শিক্ষক সমিতির বাবুল জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম, শিক্ষক হাসানুজ্জামান, আশরাফুল আলম, মিজানুর রহমান, জিয়াউর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণের জন্য সরকার যে উদ্দ্যেগ গ্রহণ করেছেন সে জন্য আমরা সাধুবাদ জানাই।

কিন্তু সহকারি শিক্ষকরা পাবেন ১২তম গ্রেড আর প্রধান শিক্ষকরা পাবেন ১০ম গ্রেড। এই সংক্রান্ত প্রস্তাবিত গ্রেড পাশ হলে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পেতে সহকারি শিক্ষকদের দুটি ধাপ অতিক্রম করতে হবে। আর তাই সহকারি প্রধান শিক্ষক পদটি নতুন করে সৃষ্টি না করে প্রধান শিক্ষককের পরের ধাপেই ১১তম গ্রেডেই সহকারি শিক্ষকদের বেতন দেয়ার জন্য আমরা সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..