× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

পিআইডি

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার ক্রীড়া ইভেন্ট উদ্বোধন

Kishori
হালনাগাদ: শনিবার, ২৪ মে, ২০২৫
প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার ক্রীড়া ইভেন্ট উদ্বোধন

প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা আজ ঢাকার মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজে ২০২৫ সালের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার ক্রীড়া ইভেন্ট উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ জাতীয় পতাকা, অলিম্পিক পতাকা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পতাকা ও বিভাগীয় পতাকা উত্তোলন করেন।

তৃণমূল পর্যায় থেকে ইউনিয়ন, উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে বিজয়ী আটটি বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আজ ক্রীড়া প্রতিযোগিতায় বালক-বালিকা দু’টি গ্রুপে ১০০ মিটার দৌড়, ভারসাম্য দৌড়, অংক দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ ও ক্রিকেট বল নিক্ষেপ ইভেন্ট অনুষ্ঠিত হয়। এছাড়া, পহেলা জুন ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সাংস্কৃতিক, কাবিং ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সচিব দৌড় ইভেন্টে বিজয়ী বালক-বালিকাদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় তিনি বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে। তৃণমূল থেকে বিজয়ীরা অনন্য সাহসিকতা ও দক্ষতা প্রদর্শন করে জাতীয় পর্যায়ে এসেছে। প্রাথমিক অঙ্গনের শিক্ষার্থীরা তাদের এই সফলতায় অনুপ্রাণিত হবে এবং জাতীয় পর্যায়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করবে ও অবদান রাখবে।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামানের সভাপতিত্বে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোছাঃ নূরজাহান খাতুন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মোহাম্মদ আতিকুর রহমান, পরিচালক (পলিসি ও অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..