× Banner
সর্বশেষ
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

পিআইডি

পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য কোনোভাবেই বিনষ্ট করা যাবে না -পার্বত্য সচিব

Kishori
হালনাগাদ: সোমবার, ১৬ জুন, ২০২৫
রাঙ্গামাটি

পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য কোনোভাবেই বিনষ্ট করা যাবে না। তিনি বলেন, পাহাড়ের চূড়ায় সরকারি অনুমতি ছাড়া বহুতল কোনো ইমারত নির্মাণ করা যাবে না। পর্যটন শিল্পের প্রয়োজনে পাহাড়ে স্থাপনা নির্মাণে প্রকৃতিগতভাবে নিরাপদ বিবেচনা করতে হবে। বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক।

আজ ১৬ জুন সোমবার রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার মাঠ পর্যায়ে কার্যক্রমের সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণে পার্বত্য সচিব এসব কথা বলেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলায় মাঠ পর্যায়ে কার্যক্রমের সাথে সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে দক্ষতা উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ৩২ জন কর্মকর্তা ও কর্মচারী তিন দিনব্যাপী প্রশিক্ষণ গ্রহণের জন্য সরেজমিন রাঙ্গামাটি পরিদর্শন করেন।

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অতুল সরকার ও উপসচিব মোহাম্মদ সামছুল হক প্রশিক্ষণে মডারেটর ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..