× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

‘প্রস্তুত আফগানিস্তান’

admin
হালনাগাদ: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

ক্রীড়া ডেস্ক: দ্বিস্তর টেস্টের বিপক্ষে ভারত ক্রিকেট যখন, তখন আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এটির পক্ষ নিচ্ছে। নেওয়ারই কথা। এটি চালু হলে যে টেস্ট খেলার সুযোগ থাকবে আফগানিস্তানের সামনেও! আর আফগানিস্তান টেস্ট খেলার জন্য প্রস্তুত বলে দাবি করেছেন এসিবির প্রধান নির্বাহী শফিক স্টানিকজাই।

তার দাবি, চার দিনের ম্যাচের প্রতিযোগিতা আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপে আফগানিস্তানের যে পারফরম্যান্স তাতে তারা টেস্ট খেলার যোগ্যতা রাখে। ক্রিকইনফোকে স্টানিকজাই বলেন, ‘আমরা মনে করি, টেস্ট খেলার জন্য আমরা প্রস্তুত এবং আমরা তা প্রমাণও করেছি।’

এসিবির প্রধান নির্বাহী আরো বলেন, ‘ইন্টারকন্টিনেন্টাল অঙ্গনে প্রবেশের পর আমরা কেবল একবারই হেরেছি। সেটি ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে (২০১৩)। যেখানে আয়ারল্যান্ড আমাদের হারায়। মাল্টি ডে বা চার দিনের ম্যাচে ওটাই কিন্তু আমাদের একমাত্র হার।’

বর্তমানে ২০১৫-১৭ ইন্টারকন্টিনেন্টাল কাপের চার রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে আফগানিস্তান। আয়ারল্যান্ড শীর্ষে। আফগানরা চার ম্যাচের তিনটি জিতেছে। স্কটল্যান্ডের বিপক্ষে অন্যটি বৃষ্টিতে ড্র হয়েছে। প্রথম শ্রেনির ক্রিকেটে আফগানিস্তানের রেকর্ডও দারুণ। ১৪ জয়, এক হার ও চার ড্র।

ইন্টারকন্টিনেন্টাল কাপে ২০১০ সালে কানাডার বিপক্ষে চতুর্থ ইনিংসে ৪৯৪ রান তাড়া করে জিতেছিল আফগানিস্তান। যেটি কিনা প্রথম শ্রেনির ক্রিকেট ইতিহাসে নবম সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। মোহাম্মদ শাহজাদ খেলেছিলেন অপরাজিত ২১৪ রানের দুর্দান্ত ইনিংস। সেবারের ফাইনালেই স্কটল্যান্ডকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপে প্রথম শিরোপাও জিতেছিল তারা।

সব মিলিয়ে আফগানিস্তান এক ইনিংসে ৪০০ বা এর বেশি রান করেছে ছয়বার। ১০০ ওভারের বেশি ব্যাট করেছে ১১ বার। ইন্টারকন্টিনেন্টাল কাপে শেষ ৬টি জয়ের তিনটিই ইনিংস ব্যবধানে। অন্য তিনটি জিতেছে ১০ উইকেটে, ৮ উইকেটে ও ২০১ রানে।

স্টানিকজাইয়ের দাবি প্রতিটা ফরম্যাটের জন্য আফগানিস্তানের ভিন্ন দল গড়ার সক্ষমতা আছে, ‘প্রতিটা একক ফরম্যাটের জন্য আমাদের সত্যিই ভালো প্যাকেজ আছে। আফগানিস্তান ক্রিকেট দলের দিকে তাকান। প্রতিটা ফরম্যাটের জন্য আমাদের ভিন্ন দল আছে। আমাদের টি-টোয়েন্টি স্পেশালিস্ট আছে। আমাদের ওয়ানডে স্পেশালিস্ট আছে। আমাদের মাল্টি-ডে খেলোয়াড় আছে। এবং এটা শুধু ব্যাটিংয়ে নয়, বোলিংয়েও। আফগানিস্তান টেস্ট খেলার জন্য প্রস্তুত। আইসিসিতে দ্বিস্তর টেস্টের প্রস্তাব পাস হওয়ার অপেক্ষায় আছি আমরা।’

উল্লেখ্য, দ্বিস্তর কাঠামোয় ১২টি দল দুটি স্তরে ভাগ হয়ে টেস্ট খেলবে। প্রথম স্তরে থাকবে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ সাত দল ও দ্বিতীয় স্তরে শেষ তিন দল। এই তিন দলের সঙ্গে দ্বিতীয় স্তরে যোগ হবে ইন্টারকন্টিনেন্টাল কাপের দুই ফাইনালিস্ট। আফগানিস্তান ইন্টারকন্টিনেন্টাল কাপের শেষ দুই মৌসুমেই ফাইনাল খেলেছে।


এ ক্যটাগরির আরো খবর..