× Banner
সর্বশেষ
থিম কান্ট্রি বাংলাদেশ কুনমিং এক্সপো নতুন অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ সৃষ্টি করবে -বাণিজ্যমন্ত্রী উন্নয়ন ব্যয়ে জোর, পরিচালন ব্যয় কমানোর পরিকল্পনা ফরাসি ভাষা শিক্ষা সম্প্রসারণে সহযোগিতা চাইল বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা চূড়ান্ত পর্ব আগামী ১৩ জুন নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর হাসান হাফিজুর রহমানের রাষ্ট্রচিন্তা ও সাহিত্যকীর্তি জাতীয় পর্যায়ে আরও সুপ্রতিষ্ঠিত করা হবে -সংস্কৃতি সচিব দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদে পরিণত করতে পারলে জনশক্তিই দেশের সবচেয়ে বড় সম্পদ -প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি গ্রন্থগার ও জাদুঘর পরিদর্শন করলেন – জেলা পরিষদের প্রশাসক

‘প্রশ্ন ফাঁসের সম্ভাবনা নেই বললেই চলে’

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রশ্ন ফাঁসের সম্ভাবনা নেই বললেই চলে।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমণ্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রী এ কথা জানান।জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়।

প্রথম দিন জেএসসিতে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর জেডিসিতে অনুষ্ঠিত হয় কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা।পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে কি না, জানতে চাইলে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের গোয়েন্দাদের হাতে এ রকম কয়েকজন ধরা পড়ছে। যারা সবাই বলেছে, তারা এটা ভুল প্রশ্ন করছে। এমনকি তারা এটা বিক্রি করে অনেক টাকাও পাইছে। এটাও আমি বলেছি।আপনারাও ছেপেছেন বা প্রকাশ করেছেন। ভুয়া প্রশ্নপত্র।’‘তাই সবাইকে আমরা আহ্বান জানাব, ভুয়া কিসঠিক, এসবের পেছনে আপনারা দৌড়াবেন না। কারণ, এতে ছেলেমেয়েদের মন থেকে যে প্রস্তুতি, সেটা নষ্ট হয়ে যায় এবং তারা ভালো করে পড়ুক। পড়লেই তো যে প্রশ্ন আসবে, তার উত্তর দেবে। প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে।’

দেশের ২৮ হাজার ৭৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৪ লাখ শিক্ষার্থী এবার জেএসসি-জেডিসিতে অংশ নিয়েছে। শ্রবণপ্রতিবন্ধীসহ অন্য প্রতিবন্ধী পরীক্ষার্থীরা এবারও অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে।সব ধরনের প্রস্তুতি নিয়েও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জেএসসি-জেডিসির পরীক্ষার দায়িত্ব না নেওয়ায় এবারও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

 


এ ক্যটাগরির আরো খবর..