× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই - শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, সব বোর্ডে সুন্দর পরীক্ষা হয়েছে, প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই। আনন্দ নিয়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। আগামী পরীক্ষাগুলোও মনিটরিং করা হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষা নিয়ে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

এ সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ আর্কাইভ করার নির্দেশনা দেয়া হয়েছে। পরে কোনো অভিযোগ এলে সিসিটিভি ফুটেজ যাচাই করা হবে।

তিনি বলেন, ট্রাফিকের কারণে কেন্দ্রে পৌঁছাতে দেরি হলে শিক্ষকরা পরীক্ষা দিতে সহযোগিতা করবে।

কিছু প্রবেশপত্র না পাওয়া নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, কিছু কিছু জায়াগায় প্রিন্টআউট ছিল না, কিছু জায়গায় বিদ্যুৎ না থাকায় ডাউনলোড করা যায়নি বলে এমন শুনেছি। কিন্তু পরে পৌঁছে দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..